আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৪. অধ্যায়ঃ জানাযা

হাদীস নং: ৫৩৩৫
অধ্যায়ঃ জানাযা
এমন কিছু বাক্য পাঠে উদ্বুদ্ধকরণ, যেগুলো সেই ব্যক্তি পড়ে, যার কোন আপনজন মৃত্যুবরণ করেছেন
৫৩৩৫. হযরত ফাতিমা বিনতে হুসায়ন সূত্রে তাঁর পিতা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি কোন মুসিবতে আক্রান্ত হয়, অতঃপর সে তার মুসিবতটি স্মরণ করে নতুন করে "ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন” পড়ে, যদিও সে মুসিবত অনেক আগেকার হয় আল্লাহ্ তা'আলা তার জন্য অনুরূপ পুরষ্কার লিপিবদ্ধ করেন, যেমন মুসিবত সংঘটিত হওয়ার দিন করে থাকেন।
(ইবন মাজাহ (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي كَلِمَات يقولهن من مَاتَ لَهُ ميت
5335- وَرُوِيَ عَن فَاطِمَة بنت الْحُسَيْن عَن أَبِيهَا رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من أُصِيب بمصيبة فَذكر مصيبته فأحدث استرجاعا وَإِن تقادم عهدها كتب الله لَهُ من الْأجر مثله يَوْم أُصِيب

رَوَاهُ ابْن مَاجَه
tahqiqতাহকীক:তাহকীক চলমান