আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৪. অধ্যায়ঃ জানাযা

হাদীস নং: ৫৩৪৪
অধ্যায়ঃ জানাযা
মৃতদেহের অনুগমন এবং তার দাফনে শরীক হওয়ার জন্য উৎসাহ প্রদান
৫৩৪৪. হযরত আবু আইয়ুব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি মুসলমানের জন্য তার আরেক মুসলমান ভাইয়ের উপর ছয়টি অপরিহার্য হক রয়েছে। তন্মধ্যে একটি বিষয় ছেড়ে দিল সে একটি নির্ধারিত হক ছেড়ে দিল।...... তারপর তিনি পূর্ববর্তী হাদীসের অনুরূপ হাদীস উল্লেখ করলেন।
(তবারানী ও আবুশ-শায়খ 'কিতাবুস-সাওয়াব'-এ হাদীসটি বর্ণনা করেছেন। আব্দুর রহমান ইবন যিয়াদ ইবন আন'আম ব্যতীত এর সকল বর্ণনাকারী নির্ভরযোগ্য।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي تشييع الْمَيِّت وَحُضُور دَفنه
5344- وَعَن أبي أَيُّوب رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول للْمُسلمِ على أَخِيه الْمُسلم سِتّ خِصَال وَاجِبَة فَمن ترك خصْلَة مِنْهَا فقد ترك حَقًا وَاجِبا فَذكر الحَدِيث بِنَحْوِ مَا تقدم
وَرَوَاهُ الطَّبَرَانِيّ وَأَبُو الشَّيْخ فِي الثَّوَاب ورواتهما ثِقَات إِلَّا عبد الرَّحْمَن بن زِيَاد بن أنعم
tahqiqতাহকীক:তাহকীক চলমান