আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৪. অধ্যায়ঃ জানাযা

হাদীস নং: ৫৩৫৮
অধ্যায়ঃ জানাযা
সালাতুল জানাযার অধিক মুসল্লী হওয়া ও (শোকসন্তপ্ত পরিবারকে) সান্ত্বনা দেওয়ার প্রতি উৎসাহ প্রদান
৫৩৫৮. হযরত হাকাম ইবন ফাররুখ (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আবুল মালীহ আমাদের নিয়ে এক ব্যক্তির সালাতুল জানাযা পড়াতে লাগলেন। আমরা ধারণা করলাম, যে তিনি তাকবীর বলে ফেলেছেন। এমন সময় তিনি আমাদের দিকে মুখ করে বললেন, তোমরা তোমাদের কাতার সোজা কর, যাতে তোমাদের সুপারিশ সুন্দর হয়।
আবুল মালীহ বললেন, আব্দুল্লাহ আমার কাছে নবী (ﷺ)-এর স্ত্রী মু'মিন জননী মায়মুনা (রা) থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, নবী (ﷺ) আমাকে জানিয়েছেন। তিনি (ﷺ) বলেন, একদল মানুষ যে কোন মৃত ব্যক্তির সালাতুল জানাযা পড়ে তার ব্যাপারে তাদের সুপারিশ কবুল হয়। অতঃপর আমি আবুল মালীহকে দল' সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, চল্লিশজন।
(নাসাঈ (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي كَثْرَة الْمُصَلِّين على الْجِنَازَة وَفِي التَّعْزِيَة
5360- وَعَن الحكم بن فروخ قَالَ صلى بِنَا أَبُو الْمليح على جَنَازَة فظننا أَنه قد كبر فَأقبل علينا بِوَجْهِهِ فَقَالَ أقِيمُوا صفوفكم ولتحسن شفاعتكم
قَالَ أَبُو الْمليح حَدثنِي عبد الله عَن إِحْدَى أُمَّهَات الْمُؤمنِينَ وَهِي مَيْمُونَة زوج النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَت أَخْبرنِي النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ مَا من ميت يُصَلِّي عَلَيْهِ أمة من النَّاس إِلَّا شفعوا فِيهِ فَسَأَلت أَبَا الْمليح عَن الْأمة قَالَ أَرْبَعُونَ

رَوَاهُ النَّسَائِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান