আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৪. অধ্যায়ঃ জানাযা
হাদীস নং: ৫৩৮৭
অধ্যায়ঃ জানাযা
বিলাপ করা, মৃত্যু সংবাদ ঘোষণা করা, গণ্ডদেশে আঘাত করা,মৃতের জন্য চেহারায় আঁচড় কাটা ও গিরেবান ছিড়ে ফেলা সম্পর্কে সতর্কীকরণ
৫৩৮৭. হযরত আবু মালিক আশ'আরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমার উম্মতের মধ্যে চারটি জাহেলী প্রথা রয়েছে যা তারা পরিত্যাগ করে না। (এক) পূর্বপুরুষদের ঐতিহ্য নিয়ে গর্ব করা, (দুই) বংশ নিয়ে খোঁটা দেওয়া, (তিন,) তারকারাজির দ্বারা বৃষ্টি হওয়া বিশ্বাস করা, (চার) (মৃত ব্যক্তির জন্য) বিলাপ করা। তিন আরও বলেছেন, বিলাপকারিনী নারী যদি মৃত্যুর পূর্বে তাওবা না করে, তবে তাকে কিয়ামতের দিন এমতাবস্থায় দাঁড় করানো হবে যে, তার পরনে থাকবে আলকাতরার পায়জামা ও মরিচার বর্ম।
(মুসলিম ও ইবন মাজাহ হাদীসটি বর্ণনা করেছেন। ইবন মাজাহ বর্ণিত রিওয়ায়েতের ভাষা এই: রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, (মৃত ব্যক্তির জন্য) বিলাপ করা জাহেলী প্রথা। বিলাপকারিনী নারী যখন তাওবা না করে মৃত্যুমুখে পতিত হয় আল্লাহ তা'আলা তার জন্য আলকাতরা জাতীয় এক প্রকার পদার্থের কাপড় ও অগ্নিস্ফুলিঙ্গের বর্ম তৈরী করে দেবেন। এটা উটের গায়ে মাখবার এক প্রকার আলকাতরা জাতীয় পদার্থ। কেউ কেউ ভিন্ন মতও পোষণ করেছেন।)

كتاب الجنائز
التَّرْهِيب من النِّيَاحَة على الْمَيِّت والنعي وَلَطم الخد وخمش الْوَجْه وشق الجيب
5390- وَعَن أبي مَالك الْأَشْعَرِيّ رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَربع فِي أمتِي من أَمر الْجَاهِلِيَّة لَا يتركونهن الْفَخر فِي الأحساب والطعن فِي الْأَنْسَاب وَالِاسْتِسْقَاء بالنجوم والنياحة وَقَالَ النائحة إِذا لم تتب قبل مَوتهَا تُقَام يَوْم الْقِيَامَة وَعَلَيْهَا
سربال من قطران وَدرع من جرب
رَوَاهُ مُسلم وَابْن مَاجَه وَلَفظه قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم النِّيَاحَة من أَمر الْجَاهِلِيَّة وَإِن النائحة إِذا مَاتَت وَلم تتب قطع الله لَهَا ثيابًا من قطران وَدِرْعًا من لَهب النَّار
القطران بِفَتْح الْقَاف وَكسر الطَّاء قَالَ ابْن عَبَّاس هُوَ النّحاس الْمُذَاب وَقَالَ الْحسن هُوَ قطران الْإِبِل وَقيل غير ذَلِك