আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৫. অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত

হাদীস নং: ৫৪৭০
অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত
পরিচ্ছেদ: হাশর ইত্যাদির বর্ণনা
৫৪৭০. হযরত আব্দুল্লাহ ইবন মাসউদ (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, নিশ্চয় কিয়ামতের দিন ঘাম মানুষের মুখের লাগাম পর্যন্ত পৌঁছবে। তখন সে বলবে, হে আমার প্রতিপালক! আমাকে এ অবস্থা থেকে মুক্তি দাও। যদিও আমাকে জাহান্নামে যেতে হবে।
(তাবারানী 'আল কবীর’ গ্রন্থে উৎকৃষ্ট সনদে আবু ইয়া'লা হাদীসটি বর্ণনা করেছেন। আবু ইয়ালার সনদে ইবন হিব্বানও এ হাদীস বর্ণনা করেছেন। তবে তাঁরা উভয়ে (মানুষের মুখের লাগাম পর্যন্ত না বলে) কাফিরের মুখের লাগাম.... বলেছেন। বাযযারও হাকিম ফযল ইব্‌ন ঈসার রিওয়ায়েতে হাদীসটি বর্ণনা করেছেন। তিনি মুনকাদিরের সূত্রে জাবির থেকে হাদীস বর্ণনার ক্ষেত্রে আস্থাহীন। হাকিম বর্ণিত রিওয়ায়েতের ভাষা এরূপ: রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, নিশ্চয় কিয়ামতের দিন ঘাম মানুষকে এভাবে ঘিরে ফেলবে যে, সে বলবে, হে আমার প্রতিপালক! আমি যে অবস্থার সম্মুখীন তার চেয়ে আমাকে তোমার জাহান্নামে প্রেরণ আমার কাছে সহজতর। অথচ জাহান্নামের আযাব যে কী গুরুতর তা তার জ্ঞান থাকবে। হাকিম (র) বলেন, হাদীসটির সনদ সহীহ।)
كتاب البعث
فصل فِي الْحَشْر وَغَيره
5470- وَعَن عبد الله بن مَسْعُود رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن الرجل ليلجمه الْعرق يَوْم الْقِيَامَة فَيَقُول يَا رب أرحني وَلَو إِلَى النَّار

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير بِإِسْنَاد جيد وَأَبُو يعلى وَمن طَرِيقه ابْن حبَان إِلَّا أَنَّهُمَا قَالَا إِن الْكَافِر
وَرَوَاهُ الْبَزَّار وَالْحَاكِم من حَدِيث الْفضل بن عِيسَى وَهُوَ واه عَن الْمُنْكَدر عَن جَابر وَلَفظه قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن الْعرق ليلزم الْمَرْء فِي الْموقف حَتَّى يَقُول يَا رب إرسالك بِي إِلَى النَّار أَهْون عَليّ مِمَّا أجد وَهُوَ يعلم مَا فِيهَا من شدَّة الْعَذَاب
وَقَالَ الْحَاكِم صَحِيح الْإِسْنَاد
tahqiqতাহকীক:তাহকীক চলমান