আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৫. অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত
হাদীস নং: ৫৫০৪
অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত
পরিচ্ছেদ: হাওযে কাওসার, পাল্লা ও পুলসিরাত সম্পর্কে আলোচনা
৫৫০৪. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমার হাওযে কাওসার এ থেকে এ পর্যন্ত হবে। তাতে পানপাত্র থাকবে তারকারাজির সংখ্যায়। তার পানি মিশকের চেয়ে সুগন্ধিময়, মধুর চেয়ে অধিকতর মিষ্ট, বরফের চেয়ে অধিকতর শীতল এবং দুধের চেয়ে অধিকতর সাদা। যে তা থেকে এক ঢোক পানি পান করবে তার কখনও তৃষ্ণা পাবে না। আর যে তা থেকে পানি পান করে নাই সে কখনও পরিতৃপ্ত হবে না।
(বাযযার ও তাবারানী হাদীসটি বর্ণনা করেছেন। মাসউদ ব্যতীত এর সকল বর্ণনাকারী নির্ভরযোগ্য।)
(বাযযার ও তাবারানী হাদীসটি বর্ণনা করেছেন। মাসউদ ব্যতীত এর সকল বর্ণনাকারী নির্ভরযোগ্য।)
كتاب البعث
فصل فِي الْحَوْض وَالْمِيزَان والصراط
5504- وَعَن أنس رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم حَوْضِي من كَذَا إِلَى كَذَا فِيهِ من الْآنِية عدد النُّجُوم أطيب ريحًا من الْمسك وَأحلى من الْعَسَل وأبرد من الثَّلج وأبيض من اللَّبن من شرب مِنْهُ شربة لم يظمأ أبدا وَمن لم يشرب مِنْهُ لم يرو أبدا
رَوَاهُ الْبَزَّار وَالطَّبَرَانِيّ وَرُوَاته ثِقَات إِلَّا المَسْعُودِيّ
رَوَاهُ الْبَزَّار وَالطَّبَرَانِيّ وَرُوَاته ثِقَات إِلَّا المَسْعُودِيّ