আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৫. অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত

হাদীস নং: ৫৫৪৯
অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত
পরিচ্ছেদ: শাফা'আত ইত্যাদির বর্ণনা
৫৫৪৯. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমার শাফা'আত হবে আমার উম্মাতের কবীরা গুণাহগারদের জন্য
(আবু দাউদ, বাযযার তাবারানী, ইবন হিব্বান তাঁর 'সতীত্ব'-এ- এবং বায়হাকী হাদীসটি বর্ণনা করেছেন। হিব্বান এবং বায়হাকী জাবির (রা)-এর রিওয়ায়েতে ও হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب البعث
فصل فِي الشَّفَاعَة وَغَيرهَا
5549- وَعَن أنس رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم شَفَاعَتِي لأهل الْكَبَائِر من أمتِي

رَوَاهُ أَبُو دَاوُد وَالْبَزَّار وَالطَّبَرَانِيّ وَابْن حبَان فِي صَحِيحه وَالْبَيْهَقِيّ وَرَوَاهُ ابْن حبَان أَيْضا وَالْبَيْهَقِيّ من حَدِيث جَابر

হাদীসের ব্যাখ্যা:

নবী করীম (ﷺ) তাঁর উম্মতের কবীরা গুনাহগারদের দোযখের আগুন থেকে বের করার চেষ্টা করবেন। কিন্তু এ হাদীস পাঠ করে কেউ যেন নির্ভয়ে যিন্দেগী যাপন না করে বা এরূপ চিন্তা না করে, যেহেতু গুনাহ মাফ করার জন্য নবী (ﷺ) সুপারিশ করবেন, তাই গুনাহ করতে কোন অসুবিধা নেই, যে এরূপ চিন্তা করবে, সে মারাত্মক অন্যায় করবে। যে জীবনের দুর্বলতম মুহূর্তে বা নফসের দুর্বলতার কারণে কোন বড় ধরনের পাপ কাজ করে ফেললে, কেউ যাতে জীবন সম্পর্কে হতাশ না হয়, বরং শাফা'আতের আশা মনে প্রবল হয় এবং ভুল-ভ্রান্তি নবী (ﷺ) কবীরা গুনাহকারীদের সংশোধনের চেষ্টা করতে পারে তার জন্য শাফা'আতের ঘোষণা করেছেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান