আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
হাদীস নং: ৫৫৫৬
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
জাহান্নাম থেকে ভীতি প্রদর্শন, আল্লাহ্ তা'আলা তাঁর ফযল ও করমে আমাদেরকে তা থেকে রক্ষা করুন।
৫৫৫৬. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) প্রায়ই দু'আ করতেন,
رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وفي الآخرة حَسَنَةً وَقِنَا عَذَاب النار
হে আমাদের রব। আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করুন, আখিরাতে কল্যাণ দান করুন এবং আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন।
(বুখারী হাদীসটি বর্ণনা করেছেন।)

كتاب صفة الجنة والنار
التَّرْهِيب من النَّار أعاذنا الله مِنْهَا بمنه وَكَرمه
5556- عَن أنس رَضِي الله عَنهُ قَالَ كَانَ أَكثر دُعَاء النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم رَبنَا آتنا فِي الدُّنْيَا حَسَنَة وَفِي الْآخِرَة حَسَنَة وقنا عَذَاب النَّار الْبَقَرَة 102
رَوَاهُ البُخَارِيّ
رَوَاهُ البُخَارِيّ
হাদীসের ব্যাখ্যা:
সুবহানাল্লাহ্! কী সংক্ষিপ্ত অথচ কত ব্যাপক দু'আ! এতে আল্লাহ তা'আলার নিকট ইহলৌকিক জগতে এবং পারলৌকিক জগতের অফুরন্ত জীবনেও কল্যাণের প্রার্থনা করা হয়েছে। বলা বাহুল্য, এতে ইহলৌকিক ও পরলৌকিক লোভনীয় ও কাম্যবস্তুর প্রার্থনা এবং সর্বশেষে দোযখ থেকে রক্ষার দু'আও এসে গেছে। মোদ্দা কথা, দুনিয়া ও আখিরাতে একজন বান্দার যা কিছুর প্রয়োজন রয়েছে তার সবকিছুই এ সংক্ষিপ্ত দু'আয় প্রার্থনা করা হয়েছে। এ দু'আর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এই যে, এটা আসলে কুরআন মজীদেরই দু'আ; তবে সামান্য একটি পার্থক্য হলো এর শুরু হয়েছে اَللّٰهُمَّ দিয়ে, আর কুরআন শরীফে সূচনার শব্দটি হচ্ছে رَبَّنَا তবে উভয় শব্দের মর্ম একই।
হযরত আনাস (রা) বর্ণিত এ হাদীসের দ্বারা জানা গেল, রাসূলুল্লাহ ﷺ প্রায়ই এ দু'আটি করতেন। আল্লাহ তা'আলা আমাদের উম্মতীদেরকেও রাসূলুল্লাহ ﷺ জীবনের এ বহুল প্রার্থিত দু'আটি বহুলভাবে করে তাঁর অনুসরণ-অনুকরণ করার তাওফীক দান করুন।

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)