আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
হাদীস নং: ৫৫৫৯
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
জাহান্নাম থেকে ভীতি প্রদর্শন, আল্লাহ্ তা'আলা তাঁর ফযল ও করমে আমাদেরকে তা থেকে রক্ষা করুন।
৫৫৫৯. হযরত নু'মান ইবন বাশীর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে খুতবা দেওয়ার সময় বলতে শুনেছি, আমি তোমাদেরকে জাহান্নামের ভয় দেখালাম, আমি তোমাদেরকে জাহান্নামের ভয় দেখালাম। এমন কি (তিনি এত জোরে বললেন যে,) যদি বাজারে কোন লোক থাকত, তবে সে আমার অবস্থানের জায়গা থেকে কথাটি শুনতে পেত। যার ফলে তাঁর ঘাড়ের উপর থাকা রুমাল তাঁর পায়ের কাছে পড়ে গেল।
(হাকিম হাদীসটি বর্ণনা করে বলেন, হাদীসটি মুসলিমের শর্ত অনুযায়ী সহীহ।)
(হাকিম হাদীসটি বর্ণনা করে বলেন, হাদীসটি মুসলিমের শর্ত অনুযায়ী সহীহ।)
كتاب صفة الجنة والنار
التَّرْهِيب من النَّار أعاذنا الله مِنْهَا بمنه وَكَرمه
5559- وَعَن النُّعْمَان بن بشير رَضِي الله عَنْهُمَا قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يخْطب يَقُول أَنْذَرْتُكُمْ النَّار أَنْذَرْتُكُمْ النَّار حَتَّى لَو أَن رجلا كَانَ بِالسوقِ لسمعه من مقَامي هَذَا حَتَّى وَقعت خميصة كَانَت على عَاتِقه عِنْد رجلَيْهِ
رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط مُسلم
رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط مُسلم
হাদীসের ব্যাখ্যা:
কোন কোন ভাষণের সময় রাসূলুল্লাহ (ﷺ)-এর মধ্যে যে, বিশেষ অবস্থা সৃষ্টি হতো। সাহাবায়ে কেরাম হাদীস রেওয়ায়েত করার সময় সেই বিশেষ অবস্থান বর্ণনা প্রদান করতেন। নো'মান ইবনে বশির আলোচ্য হাদীস রেওয়ায়েত করার সময় রাসূলুল্লাহ (ﷺ)-এর বিশেষ অবস্থার বর্ণনা দান করে এ কথা বুঝাতে চেয়েছেন যে, আল্লাহর রাসুল (ﷺ) জাহান্নামকে এমন ভয়ংকর জ্ঞান করতেন।
বিঃ দ্রঃ সুসংবাদদানকারী হিসাবে নবী করীম (ﷺ) গোটা মানব জাতিকে সৎ কর্মের পুরস্কারের সুসংবাদ দিয়েছেন।
অনুরূপভাবে ভয় প্রদর্শনকারী হিসাবে মন্দকর্মের ভয়াবহ পরিণতি সম্পর্কে তিনি ভয় প্রদর্শন করেছেন, সতর্ক করেছেন। নবী করীম (ﷺ) -এর ইন্তেকালের পর এ ভয় প্রদর্শনের ও সুসংবাদ দানের যিম্মাদারী গোটা মুসলিম উম্মতের। বিদায় হজ্জের ঐতিহাসিক ভাষণে তিনি উম্মতের উপস্থিত ব্যক্তিদেরকে অনাগত মানুষের কাছে তাঁর পয়গাম পৌঁছে দেয়ার হুকুম করেছেন।
দোযখের ভয়াবহতা থেকে আত্মরক্ষার জন্য যখন তিনি মানব জাতিকে আহ্বান করতেন তখন তিনি তাঁর পরিবেশকে ভুলে যেতেন এবং তাঁর মধ্যে এক বিশেষ অবস্থা সৃষ্টি হত। চাদর গা থেকে খসে পড়ার মধ্যে তাঁর ইঙ্গিত রয়েছে।

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)