আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
হাদীস নং: ৫৬৯৬
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদ: জান্নাতের নহরসমূহের বর্ণনা
৫৬৯৬. হযরত সিমাক (র) থেকে বর্ণিত আছে যে, আব্দুল্লাহ্ ইব্ন আব্বাস (রা)-এর দৃষ্টি শক্তি হারিয়ে যাওয়ার পর তাঁর সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন। তখন তিনি জিজ্ঞেস করলেন, হে ইব্ন আব্বাস! জান্নাতের ভূমি কি রকম? তিনি বললেন, আয়নার মত রূপার শ্বেত প্রস্তর। আমি জিজ্ঞেস করলাম, তার আলো কিরূপ? তিনি বললেন, তুমি কি সে ক্ষণটি দেখনি, যখন সূর্য উদিত হয়? জান্নাতের আলো হবে তেমনি। তবে সেখানে রৌদ্র বা ঠাণ্ডা থাকবে না। তিনি বলেন, আমি জিজ্ঞেস করলাম, তার নহর কেমন? তা কি খালের মত হবে? তিনি বললেন, না। বরং তা জান্নাতের ভূমির উপর দিয়ে গোলাকার হয়ে প্রবাহিত হবে। এদিকে ওদিকে ছড়িয়ে পড়বে না। আল্লাহ্ তা'আলা তাকে বললেন, হয়ে যাও, ফলে হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম, জান্নাতের পোষাক কিরূপ? তিনি বললেন, সেখানে একটি বৃক্ষ রয়েছে, তাতে ডালিমের মত ফল রয়েছে। যখন আল্লাহর কোন ওলী তথা নেকবান্দা তা থেকে কোন কাপড় নিতে ইচ্ছা করবে, তখন বৃক্ষটি তার ডালসহ তার দিকে ঝুঁকে আসবে এবং তার জন্যে সত্তর প্রকার নানা রঙের পোষাক খুলে দেবে। এরপর বৃক্ষটি বন্ধ হয়ে যাবে এবং পূর্বে যে অবস্থায় ছিল সে অবস্থায় ফিরে যাবে।
(ইব্ন আবুদ দুনিয়া (র) মাওকূফরূপে হাসান সনদে হাদীসটি বর্ণনা করেছেন।)
(ইব্ন আবুদ দুনিয়া (র) মাওকূফরূপে হাসান সনদে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب صفة الجنة والنار
فصل فِي أَنهَار الْجنَّة
5696- وَعَن سماك أَنه لَقِي عبد الله بن عَبَّاس بِالْمَدِينَةِ بعد مَا كف بَصَره فَقَالَ يَا بن عَبَّاس مَا أَرض الْجنَّة قَالَ مرمرة بَيْضَاء من فضَّة كَأَنَّهَا مرْآة قلت مَا نورها قَالَ مَا رَأَيْت السَّاعَة الَّتِي يكون فِيهَا طُلُوع الشَّمْس فَذَلِك نورها إِلَّا أَنه لَيْسَ فِيهَا شمس وَلَا زمهرير قَالَ قلت فَمَا أنهارها أَفِي أخدُود قَالَ لَا وَلكنهَا تجْرِي على أَرض الْجنَّة مستكفة لَا تفيض هَهُنَا وَلَا هَهُنَا قَالَ الله لَهَا كوني فَكَانَت قلت فَمَا حلل الْجنَّة قَالَ فِيهَا شَجَرَة فِيهَا ثَمَر كَأَنَّهُ الرُّمَّان فَإِذا أَرَادَ ولي الله مِنْهَا كسْوَة انحدرت إِلَيْهِ من غصنها فانفلقت لَهُ عَن سبعين حلَّة ألوانا بعد ألوان ثمَّ تنطبق فترجع كَمَا كَانَت
رَوَاهُ ابْن أبي الدُّنْيَا مَوْقُوفا بِإِسْنَاد حسن
رَوَاهُ ابْن أبي الدُّنْيَا مَوْقُوفا بِإِسْنَاد حسن