আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা

হাদীস নং: ৫৭০১
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদঃ জান্নাতের বৃক্ষরাজি ও ফলমূলের বর্ণনা
৫৭০১. হযরত আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, নিশ্চয় জান্নাতে একটি বৃক্ষ রয়েছে, যার ছায়া তলে আরোহী একশ' বছর যাবৎ চলবে, অথচ তা শেষ করতে পারবে না। যদি তোমাদের ইচ্ছা হয়, তবে তোমরা পড় : وَظِلٍّ مَمْدُودٍ وَمَاءٍ مَسْكُوبٍ "সুবিস্তৃত ছায়া ও প্রবাহমান পানি"। (৫৬ঃ ৩১)
(বুখারী ও তিরমিযী হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب صفة الجنة والنار
فصل فِي شجر الْجنَّة وثمارها
5701 - عَن أنس بن مَالك رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن فِي الْجنَّة شَجَرَة يسير الرَّاكِب فِي ظلها مائَة عَام لَا يقطعهَا إِن شِئْتُم فاقرؤوا وظل مَمْدُود وَمَاء مسكوب الْوَاقِعَة 03 13

رَوَاهُ البُخَارِيّ وَالتِّرْمِذِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান