আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা

হাদীস নং: ৫৭০৪
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদ: জাহান্নামের তাপের প্রচণ্ডতা ইত্যাদির বর্ণনা
৫৭০৪. হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, 'সুবিস্তৃত ছায়া' মানে জান্নাতে দণ্ডায়মান একটি বৃক্ষ, যার পরিমাণ হচ্ছে এই যে, তার ছায়ায় চলমান আরোহী তার প্রত্যেক দিকে একশ বছরে সফর করবে। তারপর জান্নাতী কামরাবাসী ও অন্যান্যরা বের হবে এবং তার ছায়ায় কথাবার্তা বলবে। তিনি বলেন, তাদের কেউ কেউ আগ্রহী হয়ে দুনিয়ার খেলাধূলার কথা স্মরণ করবে। তখন আল্লাহ তা'আলা জান্নাত থেকে বায়ু প্রেরণ করবেন, যা বৃক্ষটিকে সর্বপ্রকার খেলার জন্য নাড়াবে, যা দুনিয়াতে ছিল।
(ইবন আবিদ-দুনিয়া যাম'আ ইবন সারিহ-এর সনদে সালমা ইবন ওয়াহরাম সূত্রে মাওকুফ রূপে হাদীসটি বর্ণনা করেছেন। ইব্‌ন খুযায়মা ও হাকিম হাদীসটিকে সহীহ সাব্যস্ত করেছেন এবং তিরমিযী হাসান বলে আখ্যায়িত করেছেন।)
كتاب صفة الجنة والنار
فصل فِي شدَّة حرهَا وَغير ذَلِك
5704- وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ الظل الْمَمْدُود شَجَرَة فِي الْجنَّة على سَاق قدر مَا يسير الرَّاكِب الْمجد فِي ظلها مائَة عَام فِي كل نَوَاحِيهَا فَيخرج أهل الْجنَّة أهل الغرف وَغَيرهم فيتحدثون فِي ظلها قَالَ فيشتهي بَعضهم وَيذكر لَهو الدُّنْيَا فَيُرْسل الله ريحًا من الْجنَّة فَتحَرك تِلْكَ الشَّجَرَة بِكُل لَهو كَانَ فِي الدُّنْيَا

رَوَاهُ ابْن أبي الدُّنْيَا مَوْقُوفا من طَرِيق زَمعَة بن صَالح عَن سَلمَة بن وهرام وَقد صححها ابْن خُزَيْمَة وَالْحَاكِم وحسنها التِّرْمِذِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান