আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা

হাদীস নং: ৫৭০৬
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদঃ জান্নাতের বৃক্ষরাজি ও ফলমূলের বর্ণনা
৫৭০৬. হযরত উতবা ইবন আবদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একজন গ্রামীণ লোক রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এসে জিজ্ঞেস করল, আপনি যে হাওযের কথা বলে যাবেন, তা কি?....... তারপর হাদীসটি বর্ণনা করেছেন। অবশেষে তিনি বলেন, এরপর গ্রামীণ লোকটি জিজ্ঞেস করল, ইয়া রাসূলাল্লাহ। সেখানে কি ফল ফলাদি থাকবে? তিনি বললেন, হ্যাঁ। সেখানে একটি বৃক্ষ রয়েছে। তাকে 'তূবা' বলা হয়। বৃক্ষটি 'জান্নাতুল ফিরদাওস'কে ছায়ায় ঢেকে দেয়। সে জিজ্ঞেস করল, বৃক্ষটি আমাদের অঞ্চলের কোন্ বৃক্ষের সাথে সামঞ্জস্য রাখে? তিনি বললেন, তোমার অঞ্চলের কোন বৃক্ষের সাথে সামঞ্জস্য রাখেনা, তবে তুমি কি সিরিয়া গিয়েছ? লোকটি বলল জ্বী না. ইয়া রাসূলাল্লাহ। তিনি বললেন, বৃক্ষটি শামের একটি বৃক্ষের সাথে সামঞ্জস্য রাখে, তাকে জাওয়া' বলা হয়। বৃক্ষটি এক কাণ্ডে উৎপন্ন হয়। এরপর তার উপরিভাগ ছড়িয়ে পড়ে। লোকটি জিজ্ঞেস করল, মূল বৃক্ষটি কত বড়? তিনি বললেন, যদি তোমার পালিত উটসমূহ থেকে একটি বাচ্চা উট-শাবক চলতে থাকে, তবে তার ছায়া শেষ করতে পারবে না। ইতিমধ্যে বার্ধক্যের কারণে তার হাঁসলির হাড় ভেঙ্গে যাবে। লোকটি জিজ্ঞেস করল সেখানে কি আঙ্গুর রয়েছে? তিনি বললেন, হ্যাঁ, লোকটি জিজ্ঞেস করল, আঙ্গুরের থোকা কত বড় হবে। তিনি বললেন, সাদা-কালো কাকের এক মাসের দূরত্ব, যে কাক বসে পড়ে না, পাল্টা যায় না এবং ক্লান্ত হয় না। লোকটি জিজ্ঞেস করল, তন্মধ্যে এক একটি আঙ্গুর কত বড় হবে। তিনি বললেন, তোমার পিতা কি তাঁর ছাগলের পাল থেকে একটি বড় পাঁঠা যবেহ করেছে, এবং তার চামড়া খুলে, তা তোমার মাকে দিয়ে বলেছে, এটা তুমি প্রক্রিয়াজাত কর এবং এ থেকে আমাদের জন্য এমন একটি ডোল তৈরি কর, যা আমাদের গবাদি পশুগুলোকে পরিতৃপ্তির সাথে পানি করা করাতে পারে? লোকটি বলল, জ্বী হ্যাঁ। লোকটি বলল, তবে তো সেই একটি আঙ্গুর আমাকেও আমার পরিবার পরিজনকে পরিতৃপ্ত করবে। তখন নবী (ﷺ) বললেন, এবং তোমার আত্মীয় সাধারণও।
(তাবারানী আল-কাবীর' ও 'আল-আওসাতে হাদীসটি বর্ণনা করেছেন। হাদীসটির উল্লিখিত পাঠ তাঁরই বর্ণিত বায়হাকীও এরূপ হাদীস বর্ণনা করেছেন। ইবন হিব্বান (র) তাঁর 'সহীহ্'-এ এক জায়গায় বৃক্ষের আলোচনা এবং আরেক জায়গায় আঙ্গুরের আলোচনা করেছেন। আহমাদ হাদীসটি সংক্ষিপ্তাকারে বর্ণনা করেছেন।)
كتاب صفة الجنة والنار
فصل فِي شجر الْجنَّة وثمارها
5706- وَعَن عتبَة بن عبد رَضِي الله عَنهُ قَالَ جَاءَ أَعْرَابِي إِلَى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ مَا حوضك الَّذِي تحدث عَنهُ فَذكر الحَدِيث إِلَى أَن قَالَ فَقَالَ الْأَعرَابِي يَا رَسُول الله فِيهَا فَاكِهَة قَالَ نعم وفيهَا شَجَرَة تدعى طُوبَى هِيَ تطابق الفردوس فَقَالَ أَي شجر أَرْضنَا تشبه قَالَ لَيْسَ تشبه شَيْئا من شجر أَرْضك وَلَكِن أتيت الشَّام قَالَ لَا يَا رَسُول الله
قَالَ فَإِنَّهَا تشبه شَجَرَة بِالشَّام تدعى الجوزة تنْبت على سَاق وَاحِد ثمَّ ينتشر أَعْلَاهَا قَالَ فَمَا عظم أَهلهَا قَالَ لَو ارتحلت جَذَعَة من إبل أهلك لما قطعتها حَتَّى تنكسر ترقوتها هرما قَالَ فِيهَا عِنَب قَالَ نعم قَالَ فَمَا عظم العنقود مِنْهَا قَالَ مسيرَة شهر للغراب الأبقع لَا يَقع وَلَا ينثني وَلَا يفتر قَالَ فَمَا عظم الْحبَّة مِنْهُ قَالَ هَل ذبح
أَبوك تَيْسًا من غنمه عَظِيما فسلخ إهابه فَأعْطَاهُ أمك فَقَالَ ادبغي هَذَا ثمَّ افري لنا مِنْهُ ذنوبا يروي ماشيتنا قَالَ نعم قَالَ فَإِن تِلْكَ الْحبَّة تشبعني وَأهل بَيْتِي فَقَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم وَعَامة عشيرتك

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير والأوسط وَاللَّفْظ لَهُ وَالْبَيْهَقِيّ بِنَحْوِهِ وَابْن حبَان فِي صَحِيحه بِذكر الشَّجَرَة فِي مَوضِع وَالْعِنَب فِي آخر وَرَوَاهُ أَحْمد بِاخْتِصَار

হাদীসের তাখরীজ (সূত্র):

قَوْله افري لنا مِنْهُ ذنوبا أَي شقي واصنعي
والذنُوب بِفَتْح الذَّال الْمُعْجَمَة هُوَ الدَّلْو وَقيل لَا تسمى ذنوبا إِلَّا إِذا كَانَت ملأى أَو دون الملأى
tahqiqতাহকীক:তাহকীক চলমান