আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা

হাদীস নং: ৫৭১৭
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদঃ জান্নাতীদের পানাহারে ইত্যাদির বর্ণনা
৫৭১৭. হযরত যায়িদ ইবন আরকাম (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একজন আহলে কিতাব নবী (ﷺ)-এর কাছে এসে বলল, হে আবুল কাসিম। আপনার ধারণা কি এই যে, জান্নাতীরা খাবে এবং পান করবে? তিনি বললেন, হ্যাঁ, সেই সত্তার কসম যাঁর হাতে মুহাম্মদের প্রাণ রয়েছে, নিশ্চয় তাদের প্রত্যেককে পানাহার ও সঙ্গমের ক্ষেত্রে একশ' পুরুষের শক্তি প্রদান করা হবে। লোকটি বলল, যে পানাহার করে তার তো মলমূত্র ত্যাগের প্রয়োজন হয়, অথচ জান্নাতে তো কোন কষ্ট থাকবে না। তিনি বললেন, তাদের প্রত্যেকের সে প্রয়োজন পূর্ণ হবে ঘামের মাধ্যমে। তাদের শরীরের চামড়া থেকে মেশকের ছিটার মত ঘাম বের হবে। ফলে তার পেট হাল্কা হয়ে যাবে।
(আহমাদ ও নাসাঈ হাদীসটি বর্ণনা করেছেন। এ হাদীসের বর্ণনাকারীগণ সহীহ হাদীসের ক্ষেত্রে গ্রহণযোগ্য।)
كتاب صفة الجنة والنار
فصل فِي أكل أهل الْجنَّة وشربهم وَغير ذَلِك
5717- وَعَن زيد بن أَرقم رَضِي الله عَنهُ قَالَ جَاءَ رجل من أهل الْكتاب إِلَى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ يَا أَبَا الْقَاسِم تزْعم أَن أهل الْجنَّة يَأْكُلُون وَيَشْرَبُونَ قَالَ نعم وَالَّذِي نفس مُحَمَّد بِيَدِهِ إِن أحدهم ليُعْطى قُوَّة مائَة رجل فِي الْأكل وَالشرب وَالْجِمَاع قَالَ فَإِن الَّذِي يَأْكُل وَيشْرب تكون لَهُ الْحَاجة وَلَيْسَ فِي الْجنَّة أَذَى قَالَ تكون حَاجَة أحدهم رشحا يفِيض من جُلُودهمْ كَرَشْحِ الْمسك فيضمر بَطْنه

رَوَاهُ أَحْمد وَالنَّسَائِيّ وَرُوَاته مُحْتَج بهم فِي الصَّحِيح
tahqiqতাহকীক:তাহকীক চলমান