আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা

হাদীস নং: ৫৭২৮
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদঃ জান্নাতীদের পানাহারে ইত্যাদির বর্ণনা
৫৭২৮. হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, জান্নাতের ডালিমসমূহ থেকে একটি ডালিমের গাছে অনেক মানুষ সমবেত হবে। তারা তা থেকে খাবে। যদি তাদের থেকে কারও মনে কোন কিছু খেতে ইচ্ছা জাগে, তবে তা সে তার হাতের মুঠোই পাবে এবং সে খাবে।
(ইবন আবিদ-দুনিয়া হাদীসটি বর্ণনা করেছেন এবং তিনি নিজ সনদে ইবন আব্বাস (রা) থেকেই বর্ণনা করেছেন যে, তিনি বলেন, জান্নাতের খেজুরসমূহ থেকে একটি খেজুরের দৈর্ঘ্য হবে বার হাত। তার কোন বীচি থাকবে না।)
كتاب صفة الجنة والنار
فصل فِي أكل أهل الْجنَّة وشربهم وَغير ذَلِك
5728- وَرُوِيَ عَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ الرمانة من رمان الْجنَّة يجْتَمع حولهَا بشر كثير يَأْكُلُون مِنْهَا فَإِن جرى على ذكر أحدهم شَيْء يُريدهُ وجده فِي مَوضِع يَده حَيْثُ يَأْكُل

رَوَاهُ ابْن أبي الدُّنْيَا
وَرُوِيَ بِإِسْنَادِهِ أَيْضا عَنهُ قَالَ إِن التمرة من تمر الْجنَّة طولهَا اثْنَا عشر ذِرَاعا لَيْسَ لَهَا عجم
tahqiqতাহকীক:তাহকীক চলমান