আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
হাদীস নং: ৫৭৩৪
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদঃ জান্নাতীদের পোষাক পরিচ্ছেদের বর্ণনা
৫৭৩৪. হযরত শুরায়হ্ ইবন উবায়দ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, কা'ব (রা) বলেছেন, যদি জান্নাতবাসীদের পোষাকসমূহ থেকে কোন একটি পোষাক আজ দুনিয়াতে পরিধান করা হয়, তবে যে তার প্রতি থাকাবে সেই বেহুঁশ হয়ে যাবে। তাদের দৃষ্টিশক্তি তা ধারণ করতে সক্ষম হবে না।
(ইব্ন আবিদ-দুনিয়া হাদীসটি বর্ণনা করেছেন। আনাস (রা)-এর মারফু হাদীসটি পরে উল্লিখিত হবেঃ "যদি জান্নাতীদের স্ত্রীগণ থেকে কোন রমণী পৃথিবীর প্রতি উঁকি মারে, তবে আকাশ ও পৃথিবীর মধ্যবর্তীস্থল গ্রাণে ভরে দেবে এবং উভয়ের মধ্যবর্তী স্থান আলোকিত করে দেবে। এবং তার ওড়না অর্থাৎ মস্তকাবরণ দুনিয়া ও দুনিয়ার সবকিছু থেকে উত্তম।"
বুখারী ও মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন।)

كتاب صفة الجنة والنار
فصل فِي ثِيَابهمْ وحللهم
5734- وَعَن شُرَيْح بن عبيد رَضِي الله عَنهُ قَالَ قَالَ كَعْب لَو أَن ثوبا من ثِيَاب أهل الْجنَّة لبس الْيَوْم فِي الدُّنْيَا لصعق من ينظر إِلَيْهِ وَمَا حَملته أَبْصَارهم
رَوَاهُ ابْن أبي الدُّنْيَا وَيَأْتِي حَدِيث أنس الْمَرْفُوع وَلَو اطَّلَعت امْرَأَة من نسَاء أهل الْجنَّة إِلَى الأَرْض لملأت مَا
بَينهمَا ريحًا ولأضاءت بَينهمَا وَلنَصِيفهَا يَعْنِي خمارها على رَأسهَا خير من الدُّنْيَا وَمَا فِيهَا
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم