আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
হাদীস নং: ৫৭৬৯
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদঃ জান্নাতীদের পারস্পরিক দেখা-সাক্ষাৎ ও তাদের বাহন জন্তুর বর্ণনা
৫৭৬৯. হযরত সুলায়মান ইব্ন বুরায়দার সূত্রে তাঁর পিতা থেকে বর্ণিত। জনৈক ব্যক্তি নবী (ﷺ)-কে জিজ্ঞেস করল, ইয়া রাসূলাল্লাহ। জান্নাতে কি কোন ঘোড়া থাকবে? রাসূলুল্লাহ (ﷺ) বললেন, যদি আল্লাহ্ তোমাকে জান্নাতে দাখিল করেন, তবে তুমি যখনই চাইবে যে, সেখানে তুমি এমন একটি লাল চুনির ঘোড়ায় আরোহণ করবে, যে জান্নাতে তোমার যেখানে ইচ্ছা, সেখানে তোমাকে উড়িয়ে না নিয়ে ছাড়বে না।
তিনি বলেন, আরেক ব্যক্তি তাঁকে জিজ্ঞেস করল, ইয়া রাসূলাল্লাহ। জান্নাতে কি উট থাকবে? তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তাকে সে উত্তর দেন নি, যা তার সঙ্গীকে দিয়েছেন। তিনি বললেন, যদি আল্লাহ্ তোমাকে জান্নাতে দাখিল করেন, তবে তোমার মন যা চাইবে এবং তোমার চোখে যা সুন্দর ঠেকবে তা তোমার জন্য
সেখানে থাকবে।
(তিরমিযী মাসউদীর সনদে আলকামার সূত্রে আব্দুর রহমান ইবন সাবিত-এর মধ্যস্থতায় নবী (ﷺ) থেকে হাদীসটি বর্ণনা করেছেন। তিনি এরূপ অর্থবোধক একটি রিওয়ায়েতে উল্লেখ করেছেন। এ রিওয়ায়েত মাসউদীর মুরসাল রিওয়ায়েত থেকে বিশুদ্ধতর।)

كتاب صفة الجنة والنار
فصل فِي تزاورهم ومراكبهم
5769- وَعَن سُلَيْمَان بن بُرَيْدَة عَن أَبِيه أَن رجلا سَأَلَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ يَا رَسُول الله هَل فِي الْجنَّة من خيل فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن الله أدْخلك الْجنَّة فَلَا تشَاء أَن تحمل فِيهَا
على فرس من ياقوتة حَمْرَاء تطير بك فِي الْجنَّة حَيْثُ شِئْت إِلَّا كَانَ قَالَ وَسَأَلَهُ رجل فَقَالَ يَا رَسُول الله هَل فِي الْجنَّة من إبل قَالَ فَلم يقل لَهُ مَا قَالَ لصَاحبه قَالَ إِن يدْخلك الله الْجنَّة يكن لَك فِيهَا مَا اشتهت نَفسك ولذت عَيْنك
رَوَاهُ التِّرْمِذِيّ من طَرِيق المَسْعُودِيّ عَن عَلْقَمَة عَن عبد الرَّحْمَن بن سابط عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ نَحوه بِمَعْنَاهُ وَهَذَا أصح من حَدِيث المَسْعُودِيّ يَعْنِي الْمُرْسل