আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়

হাদীস নং: ২৬৬৯
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
হালাল উপার্জন ও হালাল ভক্ষণের প্রতি উৎসাহ দান এবং হারাম উপার্জন, হারাম ভক্ষণ ও হারাম পরিধান ইত্যাদির বেলায় সতর্কবাণী
২৬৬৯. হযরত আবদুল্লাহ ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ ফরয সালাত আদায়ের পর হালাল উপার্জনও একটি ফরয।
(হাদীসটি তাবারানী ও বায়হাকী বর্ণনা করেছেন।)
كتاب البيوع
التَّرْغِيب فِي طلب الْحَلَال وَالْأكل مِنْهُ والترهيب من اكْتِسَاب الْحَرَام وَأكله ولبسه وَنَحْو ذَلِك
2669 - وَرُوِيَ عَنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ ﷺ قَالَ: طَلَبُ الْحَلَالِ فريضة بَعْدَ الْفَرِيضَةِ
رواه الطبراني والبيهقي

হাদীসের ব্যাখ্যা:

অধিকাংশ ব্যাখ্যাকারগণ হাদীসের উদ্দেশ্য এই বর্ণনা করেছেন এবং বাহ্যত এটাই যে, আল্লাহ ও রাসূলের প্রতি ঈমান, নামায, যাকাত ইত্যাদি যা ইসলামের প্রাথমিক ও মৌলিক রুকন ও ফরজসমূহ রয়েছে, শ্রেণী ও মর্যাদার দিক থেকে এ সবের পর হালাল রুজি উপার্জনের চিন্তা ও চেষ্টা ইসলামে ফরজ। বান্দা যদি এ বিষয়ে অমনোযোগী হয় ও চেষ্টায় ত্রুটি করে তবে হারাম উপার্জনে পেট ভরার আশঙ্কা রয়েছে। আর আখিরাতে তার পরিণতি তাই হবে বা হারাম ভক্ষণকারীদের জন্য বলা হয়েছে। আল্লাহর পানাহ চাই।

একথা সুস্পষ্ট যে, আল্লাহ তা'আলার নির্ধারিত কোন ফরয পূর্ণ করা স্ত্রীর বন্দেণী ও ইবাদত হিসাবে গণ্য এবং বান্দা এ জন্য সেই সওয়াব পুরস্কারের উপযুক্ত যা ফরযসমূহ পূর্ণ করার জন্য আল্লাহর পক্ষ থেকে পাওয়া চাই। সুতরাং হালাল উপার্জনের চিন্তা ও চেষ্টা এবং এতে ব্যস্ত হওয়া নিশ্চিত দীন ও ইবাদত এবং পুরস্কার ও সওয়াবের কারণ। আলোচ্য হাদীসে হালাল উপার্জন অন্বেষণকারী ব্যবসায়ী, শ্রমিক, কৃষক, কুঠির শিল্পী সবার জন্য কত বিরাট সুসংবাদ রয়েছে। তবে সর্বাবস্থায় এ কথার প্রতি লক্ষ্য রাখতে হবে যে, এ হাদীলে কেবল উপার্জন করাকে নয় বরং হালাল উপার্জনের অন্বেষণ ও চিন্তাকে অবশ্য কর্তব্য বলা হয়েছে। এ বাণীর বিশেষ উদ্দেশ্য হারাম থেকে বাঁচানো।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক: