মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ৭১৫
নামাযের অধ্যায়
অধ্যায়: তাশাহহুদ সংক্রান্ত

(১) পরিচ্ছেদ: তাশাহহুদের শব্দাবলী সম্পর্কে যা বর্ণিত হয়েছে।

অনুচ্ছেদ: উক্ত বিষয়ে আব্দুল্লাহ্ ইবন মাস্উদ (রা) থেকে বর্ণিত হাদীসসমূহ
(৭১১) আব্দুল্লাহ্ ইবন্ মাসউদ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) তাঁকে তাশাহহুদ শিক্ষা দিয়েছেন এবং মানুষদেরকে তা শিক্ষা দানের জন্য নির্দেশ দিয়েছেন। আর তা নিম্নরূপ-

التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ السَّلامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللّٰهِ وَبَرَكَاتُهُ السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ أَشْهَدُ أَنْ لا إِلهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ

সমস্ত (মৌখিক, দৈহিক ও আর্থিক) ইবাদত আল্লাহর জন্য। হে নবী! আপনার প্রতি সালাম এবং আল্লাহর রহমত বর্ষিত হোক। সালাম আমাদের প্রতি এবং আল্লাহর নেক বান্দাদের প্রতি। আমি সাক্ষ্য প্রদান করছি যে, আল্লাহ্ ব্যতীত আর কোন মা'বুদ নাই এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, নিশ্চয়ই মুহাম্মদ (সা) আল্লাহর বান্দা ও রাসূল।

(টীকা: এ হাদীসের সনদে আবূ উবায়দাহ্ ইবন্ আবদুল্লাহ্ রয়েছেন, তাঁর সম্পর্কে হাফেয ইবন্ হাজার বলেন যে, তিনি তাঁর পিতার নিকট হতে তা শুনেন নাই। তাই ইমাম বুখারী ও মুসলিম আব্দুল্লাহ্ ইবন্ মাস্উদ থেকে অনুরূপ হাদীস আবূ উবায়দার মাধ্যম ব্যতিরেকে বর্ণনা করেছেন।)
كتاب الصلاة
أبواب التشهد

(1) - باب ما ورد في ألفاظه

فصل فيما روي في ذلك عن عبد الله بن مسعود
(715) عن أبي عبيدة بن عبد الله عن عبد الله (بن مسعود رضي الله عنه) قال: علمه رسول الله صلى الله عليه وسلم التشهد وأمره أن يعلم الناس: التحيات لله والصلوات والطيبات، السلام عليك أيها النبي ورحمة الله وبركاته، السلام علينا وعلى عباد الله الصالحين، أشهد أن لا إله إلا الله، وأشهد أن محمدًا عبده ورسوله.
tahqiqতাহকীক:তাহকীক চলমান