মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ৭৩৭
নামাযের অধ্যায়
(৩) পরিচ্ছেদঃ শেষ তাশাহহুদের পর নবী করীম (সা) ও তাঁর পরিজনদের উপর দরূদ পাঠ প্রসঙ্গে বর্ণিত হাদীসসমূহ
(৭৩৩) বুরায়দা আল মুজা'য়ী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা বললাম, হে আল্লাহর রাসূল! আপনার উপর সালাম পাঠানোর নিয়ম তো আমরা জেনেছি। কিন্তু আপনার উপর দরূদ কিভাবে পাঠ করব? তিনি বললেন,তোমরা বলবে:
للَّهُمَّ اجْعَلْ صَلَوَاتِكَ وَرَحْمَتَكَ وَبَرَكَاتِكَ عَلَى مُحَمَّدٍ، وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا جَعَلْتَهَا عَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ
(হাদীসটি অন্যত্র পাওয়া যায়নি তার সনদে আবু দাউন আল আ'সা রয়েছেন। হাইসামীর মতে সে দুর্বল রাবী।)

(টিকা: ইমাম নববী বলেন, آلُ النَّبِيِّ অর্থাৎ নবীর পরিবার-পরিজন বলতে যাঁদেরকে বুঝায় তাঁদের সম্পর্কে আলেমগণের মতভেদ রয়েছে, তা এরূপ (ক) সকল জাতি (খ) বনু হাশিম, ও বনু মুত্তালিব (গ) নবীর পরিবার-পরিজন ও সন্তানগণ।)
كتاب الصلاة
3 - باب ما جاء في الصلاة على النبي صلى الله عليه وسلم عقب التشهد الأخير وكذا آله
(737) - عن بريدة الخزاعي رضي الله عنه قال: قلنا: يا رسول الله قد علمنا كيف نسلم عليك، فكيف نصلي عليك؟ قال: قولوا: اللهم اجعل صلواتك ورحمتك وبركاتك على محمد وعلى آل محمد كما جعلتها على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
tahqiqতাহকীক:তাহকীক চলমান