মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ৭৪০
নামাযের অধ্যায়
পরিচ্ছেদ: নবী করীম (সা)-এর পরিবার-পরিজন (যাদের উপর দরূদ পাঠ করা হয় তাঁদের) ব্যাখ্যা প্রমাণ প্রসঙ্গে
(৭৩৬) ইবন তাউস আবু বকর ইবন মুহাম্মদ ইবন আমর ইবন হাযম থেকে, তিনি নবী করীম (সা)-এর এক সাহাবী থেকে আর তিনি নবী (সা) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সা) বলতেন-
االلَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى أَهْلِ بَيْتِهِ وَعَلَى أَزْوَاجِهِ وَذُرِّيَّتِهِ كَمَا صَلَّيْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى أَهْلِ بَيْتِهِ وَعَلَى أَزْوَاجِهِ وَذُرِّيَّتِهِ كَمَا بَارَكْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيد
(হে আল্লাহ! আপনি রহমত করুন মুহাম্মদের উপর এবং তাঁর পরিবার-পরিজনদের উপর, তাঁর স্ত্রীদের উপর, তাঁর বংশধরদের উপর, যেরূপ মেহেরবানী করেছেন ইব্রাহীমের উপর, নিশ্চয় আপনি প্রশংসাযোগ্য ও সম্মানিত আর বরকত দান করেন মুহাম্মদের উপর আর তাঁর পরিবার ও তাঁর স্ত্রীদের এবং বংশধরদের উপর, যেরূপ বরকত দিয়েছেন ইব্রাহীম পরিবারের উপর। আপনি নিশ্চয় প্রশংসাযোগ্য ও সম্মানীত।) ইবন তাউস বললেন, আমার পিতা এভাবেই দরূদ পাঠ করতেন।
(হাদীসটি অন্যত্র পাওয়া যায়নি। হায়সুমী হাদীসটি সংকলন করে বলেন, ইমাম আহমদ তা রেওয়ায়াত করেছেন এবং তার সনদ সহীহ।
(টিকা: দ্বিতীয় তাশাহহুদের পর এবং সালামের পূর্বে দুরূদ পাঠ করতে হয়। আর দরূদ পড়া কি? তা নিয়ে আলেমদের মতভেদ আছে। তবে অধিকাংশ ইমামদের মতে দরূদ পাঠ করা ওয়াজিব নয়।)

كتاب الصلاة
فصل فيما يستدل به على تفسير آل النبي صلى الله عليه وسلم المصلى عليهم
(740) - عن ابن طاوس عن أبي بكر بن محمد بن عمرو بن حزم عن رجل من أصحاب النبي صلى الله عليه وسلم عن النبي صلى الله عليه وسلم أنه كان يقول: اللهم صل على محمد وعلى أهل بيته (1) وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم إنك حميد مجيد، وبارك على محمد وعلى أهل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم إنك حميد مجيد. قال ابن طاوس: وكان أبي يقول مثل ذلك.