মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ৭৪৩
নামাযের অধ্যায়
(৪) পরিচ্ছেদ: নবী করীম (সা)-এর উপর দরূদ পাঠ করার পর (বিতাড়িত শয়তান থেকে) পানাহ চাওয়া এবং (আল্লাহর নিকট) দু'আ করা প্রসঙ্গে
(৭৩৯) ইবন তাউস তাঁর পিতা থেকে বর্ণনা করেন। তিনি ইশার সালাতে শেষ তাশাহহুদের পরে এ বাক্য গুলো পাঠ করতেন, তিনি যথেষ্ট গুরুত্ব দিতেন, তা হল-

أَعُوذُ بِاللَّهِ مِنْ عَذَابِ جَهَنَّمَ وَأَعُوذُ بِاللَّهِ مِنْ شَرِّ الْمَسِيحِ الدَّجَّالِ وَأَعُوذُ بِاللَّهِ مِنْ عَذَابِ الْقَبْرِ وَأَعُوذُ بِاللَّهِ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ

তিনি রাবী বলেন, তাতে গুরুত্ব দিতেন এবং তা আয়েশার মাধ্যমে নবী করীম (সা) থেকে উল্লেখ করেন।
كتاب الصلاة
4 - باب التعوذ والدعاء بعد الصلاة على النبي صلى الله عليه وسلم
(743) - عن ابن طاوس عن أبيه أنه كان يقول بعد التشهد في العشاء الآخرة (1) كلمات كان يعظمهن جدًا (2). يقول: أعوذ بالله من عذاب جهنم، وأعوذ بالله من شر المسيح الدجال، وأعوذ بالله من عذاب القبر، وأعوذ بالله من فتنة المحيا والممات. قال: كان يعظمهن ويذكرهن عن عائشة عن النبي صلى الله عليه وسلم.
tahqiqতাহকীক:তাহকীক চলমান