মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ৭৪৫
নামাযের অধ্যায়
(৪) পরিচ্ছেদ: নবী করীম (সা)-এর উপর দরূদ পাঠ করার পর (বিতাড়িত শয়তান থেকে) পানাহ চাওয়া এবং (আল্লাহর নিকট) দু'আ করা প্রসঙ্গে
(৭৪১) আবূ সালিহ রাসূলুল্লাহ (সা)-এর জনৈক সাহাবী থেকে বর্ণনা করেন যে, রাসূলল্লাহ্ (সা) এক ব্যক্তিকে বললেন, তুমি সালাতে কি পড়? সে তদুত্তরে বলল, আমি তাশাহহুদ পাঠ করি, তারপর এই দু'আ পড়ি : اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْجَنَّةَ وَأَعُوذُ بِكَ مِنَ النَّارِ
(অর্থাৎ হে আল্লাহ্! আমাকে জান্নাত নসীব করুন এবং জাহান্নাম থেকে রক্ষা করুন। (তখন) রাসূলুল্লাহ্ (সা) বললেন, আমাদের উভয়ের দু'আ তোমার দু'আ থেকে ভিন্ন নয়।
(আবু দাউদ। হাদীসটির সনদ সহীহ।)
(অর্থাৎ হে আল্লাহ্! আমাকে জান্নাত নসীব করুন এবং জাহান্নাম থেকে রক্ষা করুন। (তখন) রাসূলুল্লাহ্ (সা) বললেন, আমাদের উভয়ের দু'আ তোমার দু'আ থেকে ভিন্ন নয়।
(আবু দাউদ। হাদীসটির সনদ সহীহ।)
كتاب الصلاة
4 - باب التعوذ والدعاء بعد الصلاة على النبي صلى الله عليه وسلم
(745) - عن أبي صالح عن بعض أصحاب النبي صلى الله عليه وسلم قال: قال النبي صلى الله عليه وسلم لرجل: كيف تقول في الصلاة؟ قال: أتشهد ثم أقول: اللهم إني أسألك الجنة وأعوذ بك من النار. أما إني لا أحسن دندنتك (1) ولا دندنة معاذ. فقال النبي صلى الله عليه وسلم: حولها ندندن.