মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ৭৬৮
নামাযের অধ্যায়
৪. পরিচ্ছেদ: সালাতের পরে ইমামের অপেক্ষার সময়ের পরিমাণ এবং তার ডান বা বাম দিকে মুখ ফিরানো জায়েয হওয়া প্রসঙ্গে
(৭৬৪) আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। (তিনি বলেন) রাসূলুল্লাহ (সা) দাঁড়িয়ে, বসে, নগ্নপদে এবং জুতা পরিহিত অবস্থায় সালাত আদায় করতেন। (অন্য বর্ণনায় অতিরিক্ত বলা হয়েছে) তিনি (নবী করীম (সা) সালাত শেষে তাঁর ডান দিকে ও বাম দিকে ফিরতেন।
(হাদীসটি অন্যত্র পাওয়া যায়নি। তার সনদ উত্তম।)
كتاب الصلاة
4 - باب مقدار مكث الإمام عقب الصلاة وجواز انحرافه عن اليمين أو الشمال
(768) - عن أبي هريرة رضي الله عنه كان رسول الله صلى الله عليه وسلم يصلي قائمًا وقاعدًا وحافيًا ومنتعلاً (زاد في رواية «وينفتل (1) عن يمينه ويساره»).
tahqiqতাহকীক:তাহকীক চলমান