মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ৭৭১
নামাযের অধ্যায়
৫. অনুচ্ছেদ: সালামের পরে ইমামের মুক্তাদীগণের দিকে মুখ ফিরানো এবং নবী করীম (সা) থেকে সাহাবাদের বরকত গ্রহণ প্রসঙ্গে
(৭৬৭) জাবির ইবন ইয়াযিদ ইবন আসওয়াদ তাঁর পিতা থেকে বর্ণনা করে বলেন যে, আমরা রাসূলুল্লাহ (সা)-এর সাথে বিদায় হজ্জ আদায় করলাম। রাবী বলেন, তখন রাসুলুল্লাহ (সা) আমাদেরকে নিয়ে ফজরের সালাত আদায় করলেন। রাবী বলেন, অতঃপর তিনি ফিরে বসলেন, অথবা তাঁর চেহারাকে জনতার দিকে ফিরালেন। তখন তিনি জনতার পিছনে দু'জন লোককে দেখলেন, যারা সকলের সাথে সালাত আদায় করে নি। অতঃপর তাদের ঘটনা। উল্লেখ করেন। রাবী বলেন, জনগণ তখন রাসূলুল্লাহ (সা)-এর দিকে অগ্রসর হল আর আমিও তাদের সাথে অগ্রসর হলাম। তখন আমি পূর্ণ শক্ত সামর্থ যুবক ছিলাম। রাবী বলেন, আমি জনতার ভীড়কে ঠেলে উপেক্ষা করে রাসূলল্লাহ (সা)-এর নিকট পর্যন্ত পৌছলাম, এবং তাঁর হাত ধরলাম। অতঃপর তাঁর হাতকে আমার চেহারা বা বুকের উপর রাখলাম। রাবী বলেন, আমি রাসূলুল্লাহ (সা)-এর হাতের চেয়ে অন্য কোন জিনিসকে অধিক সুগন্ধময় এবং অধিক ঠাণ্ডা পাই নাই। রাবী বলেন, তিনি তখন মসজিদে খায়ফে ছিলেন।
তাঁর থেকে দ্বিতীয় বর্ণনায় আছে, তিনি (রাবী) বলেন, তখন লোকজন এবং তাঁর (রাসূলুল্লাহ (সা)-এর হাত ধরতে থাকলেন। অতঃপর তা দ্বারা তাদের চেহারাসমূহ মাসহ করতে থাকলেন। রাবী বলেন, আমিও তাঁর হাত ধরলাম এবং তার দ্বারা আমার মুখমণ্ডল মাসহ করলাম। তখন আমি (রাবী) তাঁর হাতকে বরফের চেয়ে অধিক ঠাণ্ডা এবং মিশকের চেয়ে অধিক সুগন্ধিময় পেলাম।
(আবু দাউদ, ইবন মাজাহ, তিরমিযী, এবং ইমাম তিরমিযী বলেন, হাদীসটি হাসান সহীহ।)
كتاب الصلاة
5 - باب استقبال الإمام الناس بوجهه عقب السلام وتبرك الصحابة بالنبي صلى الله عليه وسلم
(771) - عن جابر بن يزيد بن الأسود عن أبيه رضي الله عنه قال: حججنا مع رسول الله صلى الله عليه وسلم حجة الوداع، قال: فصلى بنا رسول الله صلى الله عليه وسلم صلاة الصبح أو الفجر. قال: ثم انحرف جالسًا أو استقبل الناس بوجهه، فإذا هو برجلين من وراء الناس لم يصليا مع الناب فذكر قصتهما (1) قال: ونهض الناس إلى رسول الله صلى الله عليه وسلم ونهضت معهم، وأنا يومئذ أشب الرجال وأجلده (2) قال: فما زلت أزحم الناس حتى وصلت إلى رسول الله صلى الله عليه وسلم فأخذت بيده فوضعتها إما على وجهي أو صدري، قال: فما وجدت شيئًا أطيب ولا أبرد من يد رسول الله صلى الله عليه وسلم قال: وهو يومئذ في مسجد الخيف. وعنه من طريق ثان قال: ثم ثار الناس يأخذون بيده يمسحون بها وجوههم، قال: فأخذت بيده فمسحت بها وجهي فوجدتها أبرد من الثلج وأطيب ريحًا من المسك.
tahqiqতাহকীক:তাহকীক চলমান