মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ৭৭৬
নামাযের অধ্যায়
৭. অনুচ্ছেদ: সালাত আদায়ের পর মুসল্লী তার সালাতের স্থানে বসে থাকার ফযীলত
(৭৭২) 'আতা ইবন্ সায়িব আবূ আব্দুর রহমান থেকে বর্ণনা করেন। তিনি বলেন, আলী (রা)-কে বলতে শুনেছি যে, রাসূলুল্লাহ্ (সা) বলেছেন, যখন কোন বান্দা সালাতের পর সালাতের স্থানে বসে থাকে, তখন ফেরেস্তারা তার উপর দরূদ, দু'আ পড়তে থাকে। তাদের সে দু'আ হলোঃ হে আল্লাহ্! তুমি তাকে ক্ষমা কর এবং তার উপর রহমত নাযিল কর। আর যখন সে সালাতের জন্য অপেক্ষা করে তখন ফেরেশতারা তার জন্য দু'আ করে, সে দু'আটি হলো, হে আল্লাহ্! তুমি তাকে ক্ষমা কর এবং তার উপর রহমত নাযিল কর। তাঁর থেকে দ্বিতীয় বর্ণনায় আছে। তিনি বলেন, একদা আমি আবু আব্দুর রহমান আসসুলামীর নিকট প্রবেশ করলাম। তখন তিনি ফজরের সালাত আদায় করে সালাতের স্থানে বসাছিলেন। তখন আমি তাঁকে বললাম, আপনি যদি বিছানায় যেতেন তাহলে স্বাচ্ছন্দ বোধ করতেন। তখন তিনি বললেন, আমি আলী (রা)-কে বলতে শুনেছি যে, আমি রাসূলুল্লাহ (সা)-কে (এইরূপ) বলতে শুনেছি, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করে অতঃপর সালাতের স্থানে বসে থাকেন ফেরেশতারা তার জন্য দু'আ করে। (তারপর পূর্বের হাদীসের অনুরূপ বর্ণনা করেন)
(হাদীসটি অন্যত্র যাওয়া যায় নি। হাইছামী হাদীসটি বর্ণনা করে বলেন, এ হাদীসটি ইমাম আহমদ বর্ণনা করেছেন। তাতে 'আতা ইবন সায়িব নামক এক রাবী আছেন, যিনি নির্ভরযোগ্য হলেও শেষ জীবনে তার স্মৃতি বিভ্রাট ঘটেছিল। তবে আহমদ আবদুর রহমান আল-বান্না বলেন, বুখারী, মুসলিম ও আহমদ বর্ণিত অনেক সহীহ হাদীস একে সমর্থন করে।)
كتاب الصلاة
7 - باب فضل جلوس المصلي في مصلاه بعد الصلاة
(776) - عن عطاء بن السائب عن أبي عبد الرحمن (1) قال: سمعت عليًا يقول: قال رسول الله صلى الله عليه وسلم: إن العبد إذا جلس في مصلاه بعد الصلاة صلت عليه الملائكة، وصلاتهم عليه: اللهم اغفر له اللهم ارحمه، وإن جلس ينتظر الصلاة صلت عليه الملائكة، وصلاتهم عليه: اللهم اغفر له اللهم ارحمه. وعنه من طريق ثان (2) قال: دخلت على أبي عبد الرحمن السلمي وقد صلى الفجر وهو جالس في المجلس فقلت: لو قمت إلى فراشك كان أوطأ لك. فقال: سمعت عليًا رضي الله عنه يقول: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: من صلى الفجر ثم جلس في مصلاه صلت عليه الملائكة (وذكر نحو الحديث المتقدم.
tahqiqতাহকীক:তাহকীক চলমান