আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪৩২৬
অধ্যায়ঃ শিষ্টাচার
গীবত, অপবাদ এবং এ সম্পর্কীয় কার্যাবলীর প্রতি ভীতি প্রদর্শন এবং এতদুভয় কাজ থেকে বিরত থাকার প্রতি অনুপ্রেরণা
৪৩২৬. হযরত জাবির ইবন আবদুল্লাহ্ ও আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। তাঁরা বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন: গীবত ব্যভিচার অপেক্ষা জঘন্য। বলা হয় তা কেমন করে? তিনি বলেনঃ কোন ব্যক্তি ব্যভিচার করে তাওবা করলে আল্লাহ তার তাওবা কবুল করেন, কিন্তু গীবাতকারীকে গীবতকৃত ব্যক্তি ক্ষমা না করা পর্যন্ত ক্ষমা করা হয় না।
(ইবন আবুদ দুনিয়ার কিতাবুল গীবাত, তাবারানীর আওসাত গ্রন্থ, বায়হাকী (র) নাম উল্লেখ না করে এক ব্যক্তি থেকে, তিনি হযরত আনাস (রা) থেকে বর্ণনা করেন। আর সুফিয়ান ইবন উয়ায়না (র) মারফু' ব্যতীত অন্য সূত্রে বর্ণনা করে। এসব বর্ণনা সূত্র সামঞ্জস্যপূর্ণ। আল্লাহ সর্বজ্ঞ।)
كتاب الأدب
التَّرْهِيب من الْغَيْبَة والبهت وبيانهما وَالتَّرْغِيب فِي ردهما
4326 - وَرَوَى عَنْ جَابِرِ بْنِ عَبْدِ وَأَبِي سَعِيدِ الْخُدْرِيِّ رَضِيَ اللهُ عَنْهُمْ قَالَا قَالَ رَسُولُ اللَّهِ ﷺ الْغَيْبَةُ أَشَدُّ مِنَ الزِّنَا ، قِيلَ : وَكَيْفَ ؟ قَالَ : الرَّجُلُ يَزْنِى ، ثُمَّ يَتُوبُ ، فَيَتُوْبُ اللهُ عَلَيْهِ .وَإِنْ صَاحِبَ الْغيْبَةِ لَا يُغْفَرُ لَهُ حَتَّى يَغْفِرَ لَهُ صَاحِبُهُ -
رواه ابن أبي الدنيا فى كتاب الغيبة والطبراني في الأوسط والبيهقي ، ورواه البيهقي أيضاً عن رجل لم يسم عن أنس ، ورواه عن سفيان بن عيينة غير مرفوع ، وهو الأشبه والله أعلم -

হাদীসের ব্যাখ্যা:

যে আল্লাহর হক বিনষ্ট করে, সে আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ তাকে মাফ করে দিতে পারেন, কিন্তু যে বান্দার হক বিনষ্ট করেছে, বান্দার মনে কষ্ট দিয়েছে, বান্দার হক না দেয়া পর্যন্ত বা তাকে খুশি ও সন্তুষ্ট না করা পর্যন্ত সে আল্লাহর কাছে মাফ চাইলেও আল্লাহ তাকে মাফ করবেন না। এ দৃষ্টিকোণ থেকে নবী করীম ﷺ গীবতকে যেনার চেয়ে শক্ত অপরাধ আখ্যায়িত করেছেন।

যে সব গুনাহর হদ বা শাস্তি নির্ধারিত হয়নি, সে সব গুনাহকে অনেক ব্যক্তি মূর্খতার কারণে ছোট জ্ঞান করে। আশা করা যায় এ হাদীস তাদের জ্ঞানের চোখ খুলে দেবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক: