মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ৭৮৬
নামাযের অধ্যায়
(২) অনুচ্ছেদ: সালাতের পরে তাসবীহ, তাহমীদ, তাকবীর ও ইস্তেগফার পাঠ করা প্রসঙ্গে অবতীর্ণ হাদীসসমূহ
(৭৮২) যায়েদ ইবন্ সাবিত (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমাদেরকে প্রতি সালাতের পরে তেত্রিশ বার "সুবহানাল্লাহ" তেত্রিশ বার "আলহামদলিল্লাহ" এবং চৌত্রিশবার "আল্লাহু আকবার" পড়ার আদেশ করা হয়েছে। অতঃপর আনসারদের মধ্য হতে এক ব্যক্তিকে স্বপ্নে দেখানো হলো, তাঁকে তাতে জিজ্ঞাসা করা হল: তোমাদেরকে রাসূলুল্লাহ (সা) প্রতি সালাতের পর এরূপ এরূপ তাসবীহ পড়ার আদেশ করেছেন কি? আনসারী (রা) স্বপ্নেই উত্তর দিলেন, হ্যাঁ, লোকটি বললো, তোমরা ঐ তাসবীহকে পঁচিশ পঁচিশ বারে পরিণত কর। (অর্থাৎ পঁচিশ বার পঁচিশ বার করে পড়।) এবং এর মাঝে একবার তাহলীল অর্থাৎ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّه অতঃপর ঐ সাহাবী সকাল বেলা ঘুম থেকে উঠে অতি প্রত্যুষে রাসূল (সা)-এর কাছে গিয়ে এ বিষয়টি জানালেন, তখন রাসুল (সা) বললেন: (তুমি যেরূপ দেখেছ সেরূপ) কর।
(ইমাম তিরমিয়ী হাদীসটি রেওয়াতে বর্ণনা করেন এবং বলেন, হাদীসটি হাসান সহীহ। নববী বলেন, হাদীসটি আবু দাউদ নাসায়ী ও তিরমীযি বর্ণনা করেছেন, এবং তার সনদ সহীহ।)
كتاب الصلاة
2 - باب ما جاء في التسبيح والتحميد والتكبير والاستغفار عقب الصلوات
(786) عن زيد بن ثابت رضي الله عنه قال: أمرنا (3) أن نسبح في دبر كل صلاة ثلاثًا وثلاثين، وتحمد ثلاثًا وثلاثين، وتكبر أربعًا وثلاثين. فأتى رجل في المنام من الأنصار، فقيل له: أمركم رسول الله صلى الله عليه وسلم أن تسبحوا في دبر كل صلاة كذا وكذا؟ قال الأنصاري في منامه: نعم. قال: فاجعلوها خمسًا وعشرين خمسًا وعشرين، واجعلوا فيها التهليل، فلما أصبح غدا على النبي صلى الله عليه وسلم فأخبره فقال رسول الله صلى الله عليه وسلم: فافعلوا (1).
tahqiqতাহকীক:তাহকীক চলমান