মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ৮৩৩
নামাযের অধ্যায়
(৫) অনুচ্ছেদঃ সালাতে চোখ তুলে তাকানো, হাত দ্বারা ইশারা করা, সালাতের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করা প্রসঙ্গে আগত হাদীসসমূহ
(৮২৯) আবদুর রহমান ইবন্ শিবল আল আনসারী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল (সা) সালাতে তিনটি কাজ করতে নিষেধ করেছেন। (১) কাকের মত ঠোকরিয়ে সিজদা করতে (২) চতুষ্পদ জন্তুর মত বসতে এবং (৩) উটের ন্যায় এক স্থানকে সালাতের স্থান বানাতে। তাঁর (আব্দুর রহমান) থেকে দ্বিতীয় সূত্রে বর্ণিত), তিনি বলেন: আমি রাসূল (সা)-কে সালাতে তিনটি কাজ করতে নিষেধ করতে শুনেছি। (১) কাকের ন্যায় ঠোকরিয়ে সিজদা করতে (২) চতুষ্পদ জন্তুর মত বসতে এবং (৩) সালাতে উটের ন্যায় এক জায়গায় স্থান করে নিতে।
(আবু দাউদ, নাসায়ী, ইবন মাজাহ, হাকিম। তিনি বলেন, এ হাদীসটি সহীহ। তবে বুখারী, মুসলিম কেউ বর্ণনা করেনি। সাহাবী তাঁর উক্ত বক্তব্য সমর্থন করেন।)
كتاب الصلاة
5 - باب ما جاء في رفع البصر والإشارة باليد واتخاذ مكان مخصوص للصلاة فيه
(833) عن عبد الرحمن بن شبل الأنصاري رضي الله عنه قال: إن رسول الله صلى الله عليه وسلم نهى في الصلاة عن ثلاث: نقر الغراب (4)، وافتراش السبع، وأن يوطن الرجل المقام الواحد كإيطان البعير (5). وعنه من طريق ثان (1) قال: سمعت رسول الله صلى الله عليه وسلم ينهى عن ثلاث: عن نقرة الغراب، وعن افتراش السبع، وأن يوطن الرجل مقامه في الصلاة كما يوطن البعير.
tahqiqতাহকীক:তাহকীক চলমান