মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ৯৪৮
নামাযের অধ্যায়
(৪) অনুচ্ছেদঃ যোহরের নফল বা সুন্নাত এবং তার ফযীলত সম্পর্কে যা এসেছে
(৯৪৪) আবূ আয়্যুব আনসারী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ (সা) সূর্য (পশ্চিমাকাশে) ঢলে পড়ার সময় চার রাক'আত (সুন্নাত নামায) আদায় করতে অভ্যস্ত ছিলেন। তিনি (আনসারী) বলেন, আমি তাঁকে (নবী সা) বললাম, হে আল্লাহর রাসূল। এটা কোন নামায যা (আদায়ে) আমি আপনাকে অভ্যস্ত দেখছি। তিনি বললেন, সূর্য ঢলে পড়ার সময় আসমানের দরজা খোলা হয় এমনকি যোহরের নামায আদায় করা পর্যন্ত তা আর বন্ধ করা হয় না। সুতরাং আমি চাই যে, এ সময় আমার কোন কল্যাণ কর্ম উপরে উঠুক।
(আবু আয়্যুব) বলেন, তখন আমি বললাম, হে আল্লাহর রাসুল (সা)! সেগুলোর প্রত্যেক রাক'আতেই কি আপনি কিরা'আত পাঠ করেন? তিনি (উত্তরে) বললেন হ্যাঁ। তিনি বলেন: আমি বললাম: তাহলে তাতে কি পৃথককারী সালাম দেন। তিনি বললেন, না।
(দ্বিতীয় সূত্রে তাঁর থেকে আরও বর্ণিত) তিনি যোহরের পূর্বে চার রাকা'আত নামায (নিয়মিত) আদায় করতেন। তাঁকে বলা হলো আপনি কি এই নামায নিয়মিতভাবে আদায় করেন? তিনি (উত্তরে) বললেন, আমি রাসুলুল্লাহ (সা)-কে তা নিয়মিত করতে দেখেছি। তাঁকে জিজ্ঞেস করলাম। তিনি (উত্তরে) বললেন: নিশ্চয় তা এমন এক সময় যখন আকাশের দরজা খুলে দেয়া হয়। সুতরাং আমি চাই যে, ঐ মুহূর্তে আমার কোন ভাল কাজ উর্দ্ধেউঠুক।
(আবু দাউদ, ইবন মাজাহ, তিরমিযী এবং তবারানী তাঁর মু'জামুল কাবীর ও মু'জামুল আওসাত গ্রন্থে উল্লেখ করেছেন।)
كتاب الصلاة
4 - باب راتبة الظهر وما جاء في فضلها
(948) عن أبي أيوب الأنصاري رضي الله عنه قال: أدمن (2) رسول الله صلى الله عليه وسلم أربع ركعات عند زوال الشمس، قال: فقلت: يا رسول الله ما هذه الركعات التي أراك قد أدمنتها، قال: إن أبواب السماء تفتح عند زوال الشمس فلا ترتج (3) حتى يصلي الظهر فأحب أن يصعد لي فيها خير، قال: قلت: يا رسول الله تقرأ فيهن كلهن؟ قال: قال: نعم. قال: قلت: ففيها سلام فاصل؟ قال: لا. وعنه من طريق ثان (1) أنه كان يصلي أربع ركعات قبل الظهر، فقيل له: إنك تديم هذه الصلاة، فقال: إني رأيت رسول الله صلى الله عليه وسلم يفعله فسألته فقال: إنها ساعة تفتح فيها أبواب السماء فأحببت أن يرتفع لي فيها عمل صالح.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৯৪৮ | মুসলিম বাংলা