মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ৯৫১
নামাযের অধ্যায়
(৫) অনুচ্ছেদ: আসরের সুন্নাত ও তার ফযীলত সম্পর্কে যে বর্ণনা এসেছে
(৯৪৭) ইবন উমর (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি আসরের (নামাযের) পূর্বে চার রাকা'আত (সুন্নাত) আদায় করে আল্লাহ তার প্রতি করুণা প্রদর্শন করেন।
(আবু দাউদ, তিরমিযী, তিনি হাদীসটি হাসান বলে মন্তব্য করেছেন। আর ৯৩৫ নং হাদীস।)
كتاب الصلاة
5 - باب راتبة العصر وما جاء في فضلها
(951) عن ابن عمر رضي الله عنه أن النبي صلى الله عليه وآله وصحبه وسلم قال: رحم الله امرأً (1) صلى قبل العصر أربعًا.
tahqiqতাহকীক:তাহকীক চলমান