মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ৯৫৪
নামাযের অধ্যায়
(৬) অনুচ্ছেদ: আসরের পরে দু' রাকা'আত (সুন্নাত) সম্পর্কে যে বর্ণনা এসেছে
(৯৫০) মাসরুক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, (আবু বকর) সিদ্দিকের কন্যা সিদ্দীকা, আল্লাহর বন্ধুর হাবীবা বা প্রিয়, সত্য অবলম্বনকারী (আয়েশা) আমার নিকট বর্ণনা করেন যে, রাসুলুল্লাহ (সা) আসরের পর দু' রাকা'আত (সুন্নাত) নামায আদায় করতেন। আমি তাঁর এ বর্ণনা অসত্য মনে করি নি।
(বায়হাকী। এর রাবীগণ নির্ভরযোগ্য।)
كتاب الصلاة
6 - باب ما جاء في الركعتين بعد العصر
(954) عن مسروق قال: حدثتني الصديقة بنت الصديق حبيبة حبيب الله المبرأة (1) أن رسول الله صلى الله عليه وسلم كان يصلي ركعتين بعد العصر فلم أكذبها (2).
tahqiqতাহকীক:তাহকীক চলমান