মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ৯৬৭
নামাযের অধ্যায়
অনুচ্ছেদ: যারা বলেন যে, তা আসরের সুন্নাত (তাদের দলীল)
(৯৬৩) আব্দুল্লাহ ইবন হারিছ ইবন নওফল থেকে বর্ণিত, তিনি বলেন: মু'আবিয়া ইবন আবু সুফিয়ান আমাদেরকে নিয়ে আসরের নামায আদায় করলেন। তারপর মায়মুনার (নবী পত্নী) নিকট লোক পাঠালেন। তারপর তাঁকে অনুসরণ করতে দ্বিতীয় আরেক ব্যক্তিকে পাঠালেন। তিনি (মায়মুনা) বলেন: রাসূলুল্লাহ (সা) এক (প্রতিনিধি দল) পাঠানোর প্রস্তুতি গ্রহণ করছিলেন। তখন তাঁর নিকট বাহন ছিল না। এমতাবস্থায় সাদকার কিছু বাহন আসল। তখন তিনি তাদের মাঝে তা বণ্টন করতে লাগলেন এবং এ বণ্টন তাঁকে আটকে রাখল, এমনকি আসরের সময় সমাগত হলো। (অথচ) তিনি আসরের পূর্বে দু' রাকা'আত কিংবা আল্লাহর ইচ্ছানুযায়ী (আরো বেশী) নামায আদায় করতেন। তখন তিনি আসরের নামায আদায় করলেন, অতঃপর ফিরে আসলেন এবং ইতিপূর্বে যে নামায আদায় করতেন তা আদায় করে নিলেন। আর (তাঁর অভ্যাস ছিল যে) তিনি যখন কোন নামায কিংবা অন্য কোন কাজ করতে শুরু করতেন তখন তা নিয়মিত করতে ভালবাসতেন।
(তবারানীর মু'জামুল কারীর গ্রন্থে।)
(তবারানীর মু'জামুল কারীর গ্রন্থে।)
كتاب الصلاة
فصل فيمن قال إنها راتبة العصر
(967) عن عبد الله بن الحارث بن نوفل قال صلَّي بنا معاوية بن أبى سفيان صلاة العصر فأرسل إلى ميمونة (زوج النَّبيِّ صلى الله عليه وسلم) ثمَّ أتبعه رجلًا آخر، فقالت إنَّ رسول الله صلى الله عليه وسلم كان يجهِّز بعثًا ولم يكن عنده ظهرٌ، فجاء ظهرٌ من الصَّدقة فجعل يقسِّما بينهم، فحبسوه حتَّى أرهق العصر (1) وكان يصلِّى قبل العصر ركعتين أو ما شاء الله، فصلَّى العصر ثمَّ رجع فصلَّى ما كان يصلِّى قبلها، وكان إذا صلَّى صلاةً أو فعل شيئًا يحبُّ أن يداوم عليه