মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ১২৯৩
নামাযের অধ্যায়
জামায়াতে সালাত আদায়ের অনুচ্ছেদসমূহ

(১) অনুচ্ছেদ: জামায়াতের ফযীলত প্রসঙ্গে
(১২৮৯) আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) বলেছেন, জামাতে সালাতের ফযীলত একাকী সালাতের চেয়ে পঁচিশ গুণ বেশী। আর দিবা রাত্রির ফেরেশতাগণ ফজরের সালাতের সময় একত্রিত হয়। অতঃপর আবূ হুরাইরা (রা) বলেন, তোমরা চাইলে তিলাওয়াত কর وَقُرْآنَ الْفَجْرِ إِنَّ قُرْآنَ الْفَجْرِ كَانَ مَشْهُوْدًا (অর্থাৎ প্রত্যুষের কুরআনের শপথ। কেননা প্রত্যুষের কুরআনে ফেরেশতারা উপস্থিত হয়ে থাকবে।
(বুখারী, মুসলিম ও নাসায়ী।)
كتاب الصلاة
أبواب صلاة الجماعة

(1) باب ماورد فى فضلها
(1293) عن أبى هريرة رضي الله عنه أن رسول الله صلَّى الله عليه وسلَّم قال تفضل الصلَّاة في الجميع صلاة الرَّجل وحده خمسًا وعشرين ويجتمع ملائكة اللَّيل وملائكة النَّهار فى صلاة الفجر، ثمَّ يقول أبو هريرة اقرؤا إن شئتم {وقرآن الفجر إنَّ قرآن الفجر كان مشهودًا}
tahqiqতাহকীক:তাহকীক চলমান