মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ১২৯৫
নামাযের অধ্যায়
জামায়াতে সালাত আদায়ের অনুচ্ছেদসমূহ

(১) অনুচ্ছেদ: জামায়াতের ফযীলত প্রসঙ্গে
(১২৯১) ইবন উমর (রা) থেকে বর্ণিত, তিনি নবী (ﷺ) থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন, জামাতে সালাতে ব্যক্তির একাকী সালাতের চেয়ে সাতাশগুণ বেশী (ফযীলত রয়েছে)।
উক্ত (ইবন্ উমর (রা)) থেকে দ্বিতীয় সূত্রে বর্ণিত তিনি বলেন, রাসূল (ﷺ) বলেছেন, একাকী সালাতের চেয়ে জামাতে সালাতের ফযীলত সাতাশগুণ বেশী।
(বুখারী ও মুসলিম।)
كتاب الصلاة
أبواب صلاة الجماعة

(1) باب ماورد فى فضلها
(1295) عن ابن عمر رضى الله عنهما عن النَّبيِّ صلى الله عليه وسلم قال صلاةٌ في الجميع تزيد على صلاة الرَّجل وحده سبعًا وعشرين (وعنه من طريقٍ ثانٍ) قال قال رسول الله صلَّى الله عليه وعلى آله وصحبه وسلَّم صلاة الجماعة تفضل صلاة أحدكم بسبعٍ وعشرين درجةً
tahqiqতাহকীক:তাহকীক চলমান