মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৩০০
নামাযের অধ্যায়
জামায়াতে সালাত আদায়ের অনুচ্ছেদসমূহ
(১) অনুচ্ছেদ: জামায়াতের ফযীলত প্রসঙ্গে
(১) অনুচ্ছেদ: জামায়াতের ফযীলত প্রসঙ্গে
(১২৯৬) (উক্ত) আবূ হুরাইরা (রা) থেকে আরও বর্ণিত, রাসূল (ﷺ) বলেছেন, যে উত্তমভাবে ওযু করে এরপর মসজিদে যায় এবং গিয়ে দেখে যে, সালাত আদায় করে ফেলেছে, আল্লাহ্ তাকে যারা ঐ সালাত আদায় করেছেন অথবা যারা ঐ সালাতে হাজির হয়েছেন, তাদের সমান প্রতিদান দিবেন এতে তাদের কোন প্রতিদানে কমানো হবে না।
(আবু দাউদ, নাসায়ী, বায়হাকী ও মুস্তাদরাকে হাকেম।)
(আবু দাউদ, নাসায়ী, বায়হাকী ও মুস্তাদরাকে হাকেম।)
كتاب الصلاة
أبواب صلاة الجماعة
(1) باب ماورد فى فضلها
(1) باب ماورد فى فضلها
(1300) وعنه أيضًا رضى الله عنه أنَّ رسول الله صلَّى الله عليه وآله وسلَّم قال من توضَّأ فأحسن وضوءه ثمَّ راح فوجد النَّاس قد صلَّوا أعطاه الله مثل أجر من صلاَّها أو حضرها لا ينقص ذلك من أجورهم شيئًا