মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৩০৩
নামাযের অধ্যায়
(২) অনুচ্ছেদ: ইশা ও ফজরের জামাতে হাজির হওয়ার জন্য উৎসাহ প্রদান প্রসঙ্গে।
(১২৯৯) উবাই ইবন্ কা'ব (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) ফজরের সালাত আদায় করলেন। অতঃপর বললেন, অমুক কি আছে? তাঁরা বললো, না। তিনি বললেন, অমুক কি আছে? তাঁরা। বলল, না। অতঃপর তিনি বললেন, অমুক কি আছে? তাঁরা বলল, না। এবার তিনি বললেন, এই দুই সালাত মুনাফিকদের জন্য সর্বাপেক্ষা ভারী, তারা যদি জানত যে এই দুই সালাতে কি আছে, তবে অবশ্যই তারা হাজির হত এমনকি হামাগুড়ি দিয়ে হলেও। আর (জামাতের) প্রথম কাতার ফেরেশতাদের কাতারের মত যদি তোমরা তার ফযীলত সম্পর্কে জানতে, তবে সে ব্যাপারে তোমরা প্রতিযোগিতা করতে। আর কোন ব্যক্তির অপর দুই ব্যক্তির সাথে আদায়কৃত সালাত এক ব্যক্তির সাথে আদায়কৃত সালাতের চেয়ে উত্তম। আর লোক সংখ্যা যেখানে অধিক সেটা আল্লাহর নিকট আরও অধিক পছন্দনীয়
(উক্ত উবাই ইবন কা'ব (রা) থেকে দ্বিতীয় সূত্রে বর্ণিত)
তিনি বলেন, রাসূল (ﷺ) ফজরের সালাত আদায় করলেন, সালাতান্তে জিজ্ঞেস করলেন, অমুক কি আছে? তখন উপস্থিত লোকজন চুপ থাকল। অতঃপর তারা বলল, হ্যাঁ, সে উপস্থিত হয় নাই। অতঃপর রাসূল (ﷺ) বললেন, মুনাফিকদের জন্য সবচেয়ে ভারী সালাত হল ইশা ও ফজর। (অতঃপর তিনি পূর্বে বর্ণিত অনুরূপ হাদীসের উল্লেখ করেছেন, সেখানে আরো রয়েছে) তোমার দুই জনের সাথে আদায়কৃত সালাত একজনের সাথে আদায়কৃত সালাতের চেয়ে উত্তম আর একজনের সাথে আদায়কৃত সালাত একাকী আদায়কৃত সালাতের চেয়ে উত্তম। আর (লোকজন) যেখানে আরো বেশী তা আল্লাহর নিকট অতি পছন্দনীয়।
(উক্ত উবাই ইবন কা'ব (রা) থেকে তৃতীয় সূত্রে বর্ণিত)
তিনি বলেন, রাসূল (ﷺ) আমাদের নিয়ে ফজরের সালাত আদায় করলেন। সালাতান্তে তিনি মুসল্লিদের পরিমাণ কম দেখলেন। তখন তিনি বললেন, অমুক কি আছে? আমরা বললাম, হ্যাঁ, এভাবে তিনি তিনজনের নাম করলেন। অতঃপর তিনি বললেন, মুনাফিকদের জন্য ইশা ও ফজরের সালাত অপেক্ষা বেশী ভারী আর কোন সালাত নেই। অতঃপর রাবী দীর্ঘ হাদীস উল্লেখ করেছেন।
(আবু দাউদ, নাসায়ী, ইবন মাজাহ, বায়হাকী, ইবন্ খুযাইমা, ইবন্ হিব্বান ও মুস্তাদরাকে হাকিম।)
كتاب الصلاة
(2) باب الترغيب فى حضور الجماعة فى العشاء والفجر
(1303) عن أبى بن كعبٍ رضى الله عنه أنَّه قال صلَّى رسول الله صلى الله عليه وسلم الصبُّح فقال شاهدٌ فلانٌ؟ فقالوا لا، فقال شاهدٌ فلانٌ؟ فقالوا لا، فقال شاهدٌ فلانٌ؟ فقالوا لا، إنَّ هاتين الصَّلاتين من أثقل الصَّلوات على المنافقين ولو يعلمون ما فيهما لأتوهما ولو حبوًا، والصَّفُّ المقدَّم على مثل صف الملائكة ولو تعلمون فضيلته لابتدرتموه وصلاة الرَّجل مع الرَّجلين أزكى من صلاته مع رجل، وما كان أكثر فهو أحب إلى لله تعالى
(وعنه من طريقٍ ثانٍ) قال صلَّى رسول الله صلى الله عليه وسلم الفجر فلمّا صلَّي قال شاهد فلانٌ؟ فسكت القوم، قالوا نعم ولم يحضر فقال رسول الله صلى الله عليه وسلم إنَّ أثقل الَّصلَّاة على المنافقين صلاة العشاء والفجر (فذكر نحو ما تقدَّم وفيه) إنَّ صلاتك مع رجلين أزكى من صلاتك مع رجلٍ، وصلاتك مع رجلٍ أزكى من صلاتك وحدك، وما كثر فهو أحب إلى الله تعالى
(وعنه من طريقٍ ثالثٍ) ز قال صلَّي بنا رسول الله صلَّى الله عليه وآله وسلَّم صلاة الفجر، فلمَّا قضي الصَّلاة رأى من أهل المسجد قلَّة، فقال شاهدٌ فلانٌ؟ قلنا نعم حتَّى عد ثلاثة نفرٍ، فقال إنَّه ليس من صلاةٍ أثقل على المنافقين من صلاة العشاء الآخرة ومن صلاة الفجر وذكر الحديث بطوله
tahqiqতাহকীক:তাহকীক চলমান