মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৩০৬
নামাযের অধ্যায়
(৩) অনুচ্ছেদ: জামাতের গুরুত্ব ও তৎপ্রতি উৎসাহ প্রদান প্রসঙ্গে
(১৩০২) আমর ইবন উম্মু মাকতুম (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমি রাসুল (ﷺ) এর-কাছে এলাম। এরপর বললাম, হে আল্লাহর রাসূল। আমি অন্ধ, বাড়ীও দূরে, আমার এক চালক আছে, যে আমাকে সহযোগিতা করে না তবে আপনি কি আমার জন্য বাড়িতে সালাত আদায়ের অনুমতি দিবেন? তিনি বললেন, তুমি কি আযান শুনতে পাও? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, আমি তোমার জন্য (বাড়ীতে সালাত আদায়ের) কোন সুযোগ দেখছি না।
(ইবন মাজাহ তবারানী ও ইবনে হিব্বান এর সনদ উত্তম।
كتاب الصلاة
(3) باب ما جاء فى تأكيدها والحث عليها
(1306) عن عمرو بن أم مكتومٍ رضى الله عنه قال جئت إلى رسول الله صلَّى الله عليه وعلى آله وصحبه وسلَّم فقلت يا رسول الله كنت ضريرًا شاسع الدَّار قائدٌ لا يلائمنى فهل تجد لى رخصةً أن أصلِّي فى بيتي؟ قال أتسمع النِّداء؟ قلت نعم، قال ما أجد لك رخصةً
tahqiqতাহকীক:তাহকীক চলমান