মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৩১৩
নামাযের অধ্যায়
৪। অনুচ্ছেদ: জামা'আতের সালাত বিশেষত ইশা এবং ফজরের জামা'আতে অংশগ্রহণে বিমুখ ব্যক্তির ওপর কঠোরতা আরোপ প্রসঙ্গে
(১৩০৯) উক্ত আবূ হুরায়রা (রা) থেকে আরও বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) বলেছেন, মুনাফিকের জন্য সর্বাপেক্ষা কঠিন সালাত হচ্ছে ইশার ও ফজরের সালাত। যদি তারা জানতো এতদুভয়ের মাঝে কি আছে, তবে তারা অবশ্যই উক্ত সালাতদ্বয়ে (জামা'আতে), হামাগুড়ি দিয়ে হলেও হাযির হতো। আমার ইচ্ছা হয় যে, আমি মুয়াযযিনকে নির্দেশ দিই সে আযান (ইকামত) দিবে, অতঃপর আরেকজনকে নির্দেশ দিই সে সালাতের ইমামতি করবে, এরপর আমি কিছু মানুষ যাদের নিকটে খড়ির বোঝা থাকবে তাদের নিয়ে বেরিয়ে পড়ি, যারা জামাতে হাযির হয় নি এমন জনগোষ্ঠীর বাড়ীঘর আগুনে জ্বালিয়ে দিই।
(বুখারী ও মুসলিম।)
كتاب الصلاة
(4) باب ما جاء فى التشديد على من تخلف عن الجماعة خصوصا العشاء والفجر
(1313) وعنه أيضًا قال قال رسول الله صلى الله عليه وسلم أثقل الصلَّاة على المنافقين صلاةى العشاء وصلاة الفجر، ولو يعلمون ما فيهما لأتوهما ولو حبوًا ولقد هممت أن آمر المؤذَّن فيؤذَّن آمر رجلًا يصلَّى بالنَّاس ثمَّ أنطلق معى برجالٍ معهم حزم الحطب إلى قومٍ يتخلَّفون عن الصَّلاة فأخرِّق عليهم بيوتهم بالنَّار
tahqiqতাহকীক:তাহকীক চলমান