মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৩২০
নামাযের অধ্যায়
(৫) যে সকল কারণে জামা'আতে হাযির না হওয়া জায়েয হওয়ার ব্যাপারে যা বর্ণিত হয়েছে সে সম্পর্কিত অধ্যায়
(১৩১৬) নাফে' (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে উমর (রা) ঠাণ্ডা এবং ঝড়-বাতাসের এক রাতে আযান দিলেন। আযানের শেষাংশে তিনি বলতেন, 'তোমরা তোমাদের বাড়িতে সালাত আদায় করো' 'তোমরা তোমাদের বাড়িতে সালাত আদায় করো' 'তোমরা তোমাদের বাড়ীতে সালাত আদায় করো'। কেননা রাসুল (ﷺ) সফর অবস্থায় ঠাণ্ডা এবং ঝড়-বাতাস প্রবাহের রাত্রিতে মুয়াযীযনকে একথা বলতে নির্দেশ দিতেন যে, 'তোমরা (رحال) তাঁবুতে সালাত আদায় করো।'
উক্ত নাফে' (রা) থেকে অপর এক সনদে বর্ণিত, তিনি বলেন, ইবন উমর (রা) দাজনান* পাহাড়ের উপর জোরে সালাতের আযান দিলেন, অতঃপর বললেন, "তোমরা তাঁবুতে সালাত আদায় করো। অতঃপর তিনি (ইবনে উমর (রা)) রাসূল (ﷺ) থেকে হাদীস বর্ণনা করে বলেন, রাসূল (ﷺ) মুয়াযযিনকে সালাতের আযান দিতে বলতেন-তখন মুয়াযযিন আযান দিত। তারপর মুয়াযযিন সফরে ঠাণ্ডা এবং ঝড়ো রাত্রিতে আযানে বলতো, "তোমরা তাঁবুতে সালাত আদায় করো।"
* رحال শব্দটি رحل এর বহুবচন, যার উদ্দেশ্য হবে বাড়ি। চাই তা ইট, কাঠ, পাথর, খড়, তাঁবু জাতীয় বা যেমনই হোক না কেন।
*এটি একটি পাহাড়ের নাম-যা মক্কায় বা মক্কা ও মদীনার মধ্যবর্তী স্থানে অবস্থিত।
(বুখারী, মুসলিম ও মুয়াত্তা মালিক।)
كتاب الصلاة
(5) باب ما جاء فى الأعذار التى تبيح التخلف عن الجماعة
(1320) عن نافع أنَّ ابن عمر رضى الله عنهما نادى بالصَّلاة في ليلةٍ ذات بردٍ وريحٍ، ثمَّ قال في آخر ألا صلُّوا في رحالكم ألا صلُّوا فى رحالكم، ألا صلُّوا في الِّرحال، فإنَّ رسول الله صلى الله عليه وسلم كان يأمر المؤذِّن إذا كانت ليلةٌ باردةٌ أو ذات ريحٍ فى السَّفر ألاَّ صلُّوا في الرِّحال (وعنه من طريق ثانٍ) قال نادى ابن عمر بالصَّلاة بضجنان ثم نادى أن صلُّوا فى رحالكم ثمَّ حدَّث عن رسول الله صلى الله عليه وسلم أنَّه كان يأمر المنادي فينادي بالصلَّاة، ثمَّ ينادى أن صلُّوا فى رحالكم في اللَّيلة الباردة وفي اللَّيلة المطيرة في السفَّر
tahqiqতাহকীক:তাহকীক চলমান