মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৩২৩
নামাযের অধ্যায়
(৫) যে সকল কারণে জামা'আতে হাযির না হওয়া জায়েয হওয়ার ব্যাপারে যা বর্ণিত হয়েছে সে সম্পর্কিত অধ্যায়
(১৩১৯) নুয়াইম ইবন আল নাহহাম (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, শীতের এক সকালে (ফজরের) আযান দেয়া হলো তখন আমি আমার স্ত্রীর চাদরের মধ্যেই ছিলাম। তখন আমি বললাম, হায়, যদি সে কেউ বলতো, যে বসে থাকবে তার কোন ক্ষতি নেই (তাহলে ভাল হত।) অতঃপর নবী (ﷺ)-এর মুয়াযযিন আযানের শেষে বললো, 'যে বসে থাকবে তার কোন ক্ষতি নেই।'
উক্ত নুয়াইম (রা) থেকে দ্বিতীয় এক সনদে বর্ণিত হয়েছে, তিনি বলেন, আমি নবী (ﷺ)-এর মুয়াযযিনকে শীতের রাত্রে আযান বলতে শুনেছি- আমি তখন লেপের ভিতরে ছিলাম। তখন আমি আশা করলাম, মুয়াযীযন বলুক তোমরা বাড়িতে সালাত আদায় করো, মুয়াযযিন যখন (حَىَّ عَلى الْفَلَاحِ) "তোমরা কল্যাণের প্রতি ধাবিত হও" পর্যন্ত পৌছল তখন বললো, "তোমরা বাড়ীতেই সালাত আদায় করো।" অতঃপর আমি এ ব্যাপারে জিজ্ঞেস করলে সে বলল, নবী (ﷺ) তাঁকে এরূপ বলতে নির্দেশ দিয়েছেন।
(হাদীসটি তবারানী তাঁর মুজামুল কাবীর এ বর্ণনা করেছেন তবে কোন কোন অংশ বাদ দিয়ে। হাদীসটি নির্ভরযোগ্য সূত্রে বর্ণিত নয়)
كتاب الصلاة
(5) باب ما جاء فى الأعذار التى تبيح التخلف عن الجماعة
(1323) عن نعيم بن النَّحَّام رضى الله عنه قال نودى بالصبُّح فى يوم بارد وأنا فى مرط امرأتى فقلت ليت المنادى قال من قعد فلا حرج عليه، فنادى النَّبيّ صلى الله عليه وسلم في آخر أذانه ومن قعد فلا حرج عليه (وعنه من طريقٍ ثان) قال سمعت مؤذّن النَّبيّ صلى الله عليه وسلم فى ليلة باردةٍ وأنا فى لحافي فتمنَّيت أن يقول صلوا في رحالكم، فلمَّا بلغ حىَّ على الفلاح قال صلُّوا فى رحالكم ثمَّ سألت عنها فإذا النَّبيُّ صلى الله عليه وسلم أمره بذلك
tahqiqতাহকীক:তাহকীক চলমান