মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৩৩০
নামাযের অধ্যায়
(৫) যে সকল কারণে জামা'আতে হাযির না হওয়া জায়েয হওয়ার ব্যাপারে যা বর্ণিত হয়েছে সে সম্পর্কিত অধ্যায়
(১৩২৬) আনাস ইবনে মালিক (রা) থেকে বর্ণিত, তিনি উমর ইবন আব্দুল আযীযের সাথে জামাতে সালাত আদায় করতেন না। উমর ইবন আব্দুল আযীয তাকে জিজ্ঞেস করলেন, আপনি এমনটি করেন কেন? তিনি জবাব দিলেন, আমি নবী (ﷺ)-কে সালাত আদায় করতে দেখেছি, আপনি যখন তাঁর মত করে সালাত আদায় করেন, তখন আমিও আপনার সাথে সালাত আদায় করি। আর যখন আপনি তাঁর সময়ে সালাত আদায় করেন না, তখনই একাকী সালাত আদায় করি এবং পরিবারের লোকজনের নিকট ফিরে যাই।
(এ হাদীসটি অন্যত্র পাওয়া যায়নি। এর রাবীগণ বিশ্বস্ত।)
كتاب الصلاة
(5) باب ما جاء فى الأعذار التى تبيح التخلف عن الجماعة
(1330) عن أنس بن مالك (رض) أنَّه كان يخالف عمر بن عبد العزيز فقال له عمر ما يحملك على هذا؟ فقال إنَّى رأيت رسول الله صلَّى الله عليه وسلم وعلى آله وصحبه وسلَّم يصلَّى صلاةً متى توافقها أصلِّى معك. ومتى تخالفها أصلِّى وأنقلب إلى أهلي
tahqiqতাহকীক:তাহকীক চলমান