মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৪৭৩
নামাযের অধ্যায়
(৬) অধ্যায়: সালাতের সারি সোজা সুসামঞ্জস্যপূর্ণ করার ব্যাপারে উৎসাহ এবং তার কল্যাণ ও অকল্যাণ বর্ণনা প্রসঙ্গ
(১৪৬৯) উক্ত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি নবী (ﷺ) থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন, তোমরা সালাতের সারি ভালভাবে সোজা কর। সালাতে পুরুষদের জন্য সর্বোত্তম সারি সামনেরটা। আর নিকৃষ্ট (কম মর্যাদাপূর্ণ) সারি পিছনেরটা। আর সালাতে মেয়েদের জন্য সর্বোত্তম সারি পিছনেরটা আর নিকৃষ্ট (কম মর্যাদাপূর্ণ) সারি সামনেরটা।
(হাইছামী এ হাদীসটি বর্ণনা করেছেন শাব্দিক ভিন্নতায়। এ হাদীসের রাবীগণ বিশ্বস্ত।)
كتاب الصلاة
(6) باب الحث على تسوية الصفوف ورصها وبيان خيرها من شرها
(1473) وعنه أيضًا عن النَّبىِّ صلَّى الله عليه وآله وسلًّم قال أحسنوا إقامة الصُّفوف فى الصَّلاة، خير صفوف الرِّجال فى الصَّلاة أوَّلها، وشرُّها آخرها، وخير صفوف النِّساء فى الصَّلاة آخرها، وشرُّها أوَّلها
tahqiqতাহকীক:তাহকীক চলমান