মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৬১৩
নামাযের অধ্যায়
১৪ পরিচ্ছেদ: জুমু'আর নামায দুই রাকা'আত এবং যে ব্যক্তির এক রাকা'আত নামায ছুটে গেল অথবা ভীড়ের মধ্যে নামায পড়ার হুকুম, এবং যে ব্যক্তি বলে জুমু'আ সহীহ হওয়ার জন্য মসজিদ শর্ত
১৬০৯. আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) বলেছেন, যে ব্যক্তি নামাযের এক রাকা'আত পেল সে সম্পূর্ণ নামায পেল।
(বুখারী মুসলিম।)
(বুখারী মুসলিম।)
كتاب الصلاة
(14) باب صلاة الجمعة ركعتين وحكم من سبق بركعة أو زوحم - ومن قال باشتراط المسجد لصحة الجمعة
(1613) عن أبى هريرة رضى الله عنه قال قال رسول الله (صلى الله عليه وسلم) من أدرك من الصَّلاة ركعةً (1) فقد أدركها كلَّها (2)
হাদীসের ব্যাখ্যা:
মুক্তাদী যদি ইমামের সাথে শরীক হয় এবং রুকূ পায়, তবে সে যেন এক রাকা'আত সালাত পেল। পক্ষান্তরে সিজদা পেলে আল্লাহ্ তার পূর্ণ সাওয়াব দিবেন সন্দেহ নেই, কিন্তু এই সিজদা (এক রাক'আত) হিসেবে গণ্য হবে না।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)