মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৬৪৭
নামাযের অধ্যায়
(চার) আযান ইকামত ব্যতিরেকে খুৎবার পূর্বে দু'রাকাত ঈদের সালাত আদায় সম্পর্কিত পরিচ্ছেদ
(১৬৪৩) আবু 'ইয়াকুব আল খাইয়্যাত্ব হতে বর্ণিত, তিনি বলেন, আমি মুস'আব ইবনে আল-যুবাইর (রা)-এর সাথে মদীনায় ঈদুল ফিতরে (সালাত আদায়ের উদ্দেশ্যে ঈদগাহে) উপস্থিত হলাম। রাসূল (ﷺ)-এর ঈদের সালাত আদায়ের পদ্ধতি জানার জন্য মুস'আব (রা) এক ব্যক্তিকে আবু সাঈদ আল-খুদরী (রা)-এর নিকট পাঠালেন। আবু সাঈদ আল-খুদরী (রা) তাঁকে বললেন, রাসূল (ﷺ) খুৎবা প্রদানের পূর্বে ঈদের সালাত আদায় করতেন। এ সংবাদ শোনার পর মুসাআব (রা) খুৎবার পূর্বেই ঈদের সালাত আদায় করলেন।
(এ হাদীস ইমাম আহমদ ছাড়া অন্য কেহই বর্ণনা করেন নি। এর সনদে ইয়াকুব আল-খাইয়্যাত অজ্ঞাত ব্যাক্তি। তবে অন্যান্য বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
(এ হাদীস ইমাম আহমদ ছাড়া অন্য কেহই বর্ণনা করেন নি। এর সনদে ইয়াকুব আল-খাইয়্যাত অজ্ঞাত ব্যাক্তি। তবে অন্যান্য বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب الصلاة
(4) باب صلاة العيد ركعتين قبل الخطبة بغير أذان ولا إقامة - واتخاذ سترة أمام الإمام فى المصلَّى
(1647) عن أبى يعقوب الخيَّاط قال شهدت مع مصعب (2) بن الزُّبير الفطر بالمدينة فأرسل إلى أبى سعيدٍ الخدريِّ رضى الله عنه فسأله كيف كان يصنع رسول الله (صلى الله عليه وسلم) فأخبره أبو سعيدٍ أنَّ رسول الله صلَّى الله عليه وآله وسلَّم كان يصلَّى قبل أن يخطب فصلَّى يومئذٍ قبل الخطبة