মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৭৩১
নামাযের অধ্যায়
(আট) বৃষ্টি দেখে যে দু'আ বলবে এবং যা করবে এ প্রাসঙ্গিক পরিচ্ছেদ
(১৭২৮) আনাস ইবনে মালিক (রা) হতে বর্ণিত, তিনি বলেন, আমাদের উপর শিলাসহ বৃষ্টিপাত হয়েছিল। তখন আবু তালহা (রা) সিয়াম রত ছিলেন। তিনি সে বৃষ্টির সাথে পতিত শিলা থেকে খাওয়া শুরু করলেন। তাঁকে বলা হলো, আপনি তো সিয়াম রত অবস্থায় খাচ্ছেন। তিনি বললেন, এ শিলা হচ্ছে বরকতময়।
(হাদীসখানি ইমাম আহমদের এ গ্রন্থ ছাড়া অন্য কোথাও পাওয়া যায় নি। তবে এর সনদটি উত্তম।)
(হাদীসখানি ইমাম আহমদের এ গ্রন্থ ছাড়া অন্য কোথাও পাওয়া যায় নি। তবে এর সনদটি উত্তম।)
كتاب الصلاة
(8) باب ما يقول وما يصنع إذا رأى المطر
(1731) قط وعنه أيضًا قال مطرنا بردًا وأبو طلحة رضي الله عنه صائمٌ فجعل يأكل منه، قيل له أتأكل وأنت صائمٌ؟ فقال إنَّما هذا بركةٌ