মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ২৫৯
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ: নিজ স্ত্রীর দাসীর সাথে সহবাস করা প্রসঙ্গ।
২৫৯। হাবীব ইবন সালিম (র) নু'মান ইবন বশীর (র) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, জনৈকা মহিলা নু'মান ইবন বশীর (রা)-এর কাছে আসল। অতঃপর তিনি উপরোক্ত হাদীসের মত বর্ণনা করেছেন।
(আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, আমি ইমাম আহমদ ছাড়া অন্য কেউ হাদীসটিকে খালিদ হাযযার বর্ণনা সূত্রে হাবীব ইবন সালিম থেকে বর্ণনা করেছেন বলে আমার জানা নেই। খালিদ হাযযা হাদীসের ছয় কিতাবের বর্ণনাকারী। তিনি ছিকা।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب ما جاء فيمن وطئ جارية امرأته
حدّثنا على بن عاصم (3) عن خالد الحذاء عن حبيب بن سالم (عن النعمان بن بشير) قال جاءت امرأة إلى النعمان بن بشير فذكر نحوه
tahqiqতাহকীক:তাহকীক চলমান