মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিবাহ অধ্যায়

হাদীস নং: ৬২
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ: মেয়েদের বিয়েতে তাদের মায়ের অনুমতি গ্রহণ
৬২। ইবন উমর (রা) থেকে বর্ণিত, তিনি তাঁর নিকটাত্মীয়ের কাছে তার মেয়েকে বিয়ে করার প্রস্তাব দেন। তিনি বলেন, মেয়ের মায়ের আগ্রহ ইবন উমর (রা)-এর দিকে ছিল। আর তাঁর পিতার আগ্রহ ছিল তার প্রতিপালনাধীন একজন এতীমের দিকে। তিনি বলেন, তার পিতা তার ঐ এতীমের কাছে তাকে বিয়ে দিল। মেয়েটির মা এসে নবী (ﷺ)-কে তা অবহিত করলেন। নবী (ﷺ) বললেন, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে তাদের মেয়েদের বিয়ের বিষয়ে পরামর্শ করবে।
(আবু দাউদ হাদীসটি থেকে শুধুমাত্র রাসূলুল্লাহ (ﷺ)-এর কথার অংশ বর্ণনা করেছেন। মুনযিরী বলেছেন, হাদীসটির সনদে একজন অজ্ঞাত বর্ণনাকারী আছেন, অর্থাৎ ইসমাইল ইবন উমাইয়্যা যার থেকে হাদীসটিকে বর্ণনা করেছেন।)
كتاب النكاح
باب استئمار النساء فى بناتهن
عن ابن عمر (3) أنه خطب الى نسيب له (4) ابنته قال فكان هوى أم المرأة فى ابن عمر، وكان هوى أبيها فى يتيم له قال فزوجها الأب يتيمه ذلك فجاءت (5) الى النبى صلى الله عليه وسلم فذكرت ذلك له فقال النبى صلى الله عليه وسلم آمروا (6) النساء فى بناتهن
tahqiqতাহকীক:তাহকীক চলমান