মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিবাহ অধ্যায়
হাদীস নং: ৭৩
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ: বিয়েতে খুতবা পড়া মুস্তাহাব।
৭৩। আব্দুল্লাহ ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে প্রয়োজন এর খুতবা শিক্ষা দিয়েছেন:
الْحَمْدُ لِلَّهِ ، نَسْتَعِيْنُهُ وَنَسْتَغْفِرُهُ، وَنَعُوذُ بِاللهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ، فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ .
"সকল প্রশংসা আল্লাহর। আমরা তাঁর কাছে সাহায্য প্রার্থনা করছি। আমরা তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমরা আমাদের আত্মার অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহ যাকে হেদায়েত করেন তাকে কেউ গোমরাহ করতে পারে না। আর তিনি যাকে গোমরাহ করেন তাকে কেউ হেদায়েত করতে পারে না। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোন মা'বুদ নেই। আর আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ তাঁর বান্দা এবং রাসূল।
অত:পর প্রয়োজন প্রার্থনাকারী তিনটি আয়াত পড়বে :
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ .
হে মু'মিনগণ! তোমরা ভয় কর আল্লাহকে যথার্থরূপে। আর তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। (সূরা আলে ইমরান: ১০২)
يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوْا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا.
"হে মানুষ ভয় কর তোমাদের রাবকে, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক ব্যক্তি থেকে এবং সে ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন তার স্ত্রীকে আর ছড়িয়ে দিয়েছেন তাদের দু'জন থেকে বহু নর-নারী। ভয় করবে আল্লাহকে, যাঁর নামে তোমরা পরস্পরে যাচনা কর এবং সতর্ক থাকবে রক্ত-সম্পর্কিত আত্মীয়ের ব্যাপারে। নিশ্চয় আল্লাহ তোমাদের উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখেন। (সূরা নিসা: ১)
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا .
"হে মুমিনগণ। তোমরা ভয় কর আল্লাহকে এবং বল সঠিক কথা। তাহলে তিনি সংশোধন করে দেবেন তোমাদের জন্য তোমাদের কার্যাবলী এবং মার্জনা করবেন তোমাদের গুনাহগুলি। যারা আল্লাহ এবং তাঁর রাসূলের আনুগত্য করে অবশ্যই তারা লাভ করবে মহা সাফল্য। (সূরা আহযাব: ৭০)
অতঃপর তুমি তোমার প্রয়োজন উল্লেখ করবে।
(আর দ্বিতীয় এক বর্ণনা সূত্রে বর্ণিত হয়েছে) তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে দু'টি খুতবা শিক্ষা দিলেন: প্রয়োজনীয় বিষয় প্রার্থনার খুতবা এবং নামাযের খুতবা। الْحَمْدُ لِلَّهِ نَسْتَعِينُهُ وَنَسْتَغْفِرُةُ "সকল প্রশংসা আল্লাহর। আমরা তাঁর কাছে সাহায্য প্রার্থনা করছি। অতঃপর উপরোক্ত হাদীসের সমার্থক হাদীস বর্ণনা করেন।
(আবু দাউদ, নাসাঈ, হাকিম, বায়হাকী। হাফিয ইবন হাজার "ফাতহুল বারীতে" বলেছেন, আবু দাউদ, নাসাঈ ও ইবন মাজাহ হাদীসটিকে বর্ণনা করেছেন। আর আবূ আউয়ানা ও ইবন হিব্বান হাদীসটিকে সহীহ বলেছেন।)

كتاب النكاح
باب استحباب الخطبة للنكاح
عن عبد الله (1) عن النبي صلى الله عليه وسلم قال علمنا خطبة الحاجة، الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وبعد نستعينه ونستغفره (2) ونعوذ بالله من شرور أنفسنا، من يهده الله فلا مضل له، ومن يضلل فلا هادي له، أشهد أن لا إله إلا الله، وأشهد أن محمد عبده ورسوله (3) ثم يقرأ ثلاث آيات يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وانتم مسلمون، يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجلاً كثيراً ونساء، واتقوا الذي الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيباً، يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولاً سديداً يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزاً عظيما، ثم تذكر حاجتك (4) (ومن طريق ثان) (8) قال علمنا رسول الله صلى الله عليه وسلم خطبتين خطبة الحاجة وخطبة الصلاة (6) الحمد لله أو إن الحمد لله نستيعنه فذكر معناه