মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিবাহ অধ্যায়
হাদীস নং: ৭৭
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ: বিয়েতে খুতবা পড়া মুস্তাহাব।
৭৭। আব্দুল্লাহ ইবন মুহাম্মদ ইবন আকীল (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আকীল ইবন আবূ তালিব (রা) বিয়ে করলেন। এরপর তিনি আমাদের কাছে বের হলেন। আমরা বললাম, আপনি সুখে থাকুন এবং বহু পুত্রের অধিকারী হোন। তিনি বললেন, তোমরা থাম, তোমরা এরূপ বলবে না, কেননা নবী (ﷺ) আমাদেরকে এটা বলতে নিষেধ করেছেন। আর তিনি বলেছেন, তোমরা বলবে:
بَارَكَ اللهُ فِيكَ ، وَبَارَكَ لَكَ فِيهَا .
"আল্লাহ তোমাকে কল্যাণ দান করুন, এবং তোমার জন্য তার ভেতর কল্যাণ নিহিত রাখুন"।
(আর দ্বিতীয় এক বর্ণনা সূত্রে হাসান (রা) থেকে বর্ণিত হয়েছে, আকীল ইবন আবু তালিব (রা) জুশাম বংশের জনৈকা মহিলাকে বিয়ে করেন। লোকজন তাঁর সাথে সাক্ষাৎ করে বলল, আপনি সুখে থাকুন এবং বহু পুত্রের অধিকারী হোন। তিনি বললেন, তোমরা এরূপ বলবে না। তারা বলল, তাহলে আমরা কি বলব হে আবূ ইয়াযীদ? তিনি বললেন, তোমরা বলবে:
بَارَكَ اللهُ لَكُمْ وَبَارَكَ عَلَيْكُمْ
"আল্লাহ তোমাদেরকে কল্যাণ দান করুন এবং তোমাদের জন্য কল্যাণকে অব্যাহত রাখুন।"
আমরা এরূপ বলার আদেশ প্রাপ্ত হতাম।
(নাসাঈ, ইবন মাজাহ, বায়হাকী, দারিমী, আবূ ইয়ালা, তাবারানী আল মু'জামুল কাবীরে। হাফিয ইবন হাযার বলেছেন, হাদীসটির বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য, তবে বলা হয় যে, হাসান (র) আকীল (রা) থেকে হাদীস শুনেননি।)

كتاب النكاح
باب استحباب الخطبة للنكاح
عن عبد الله بن محمد بن عقيل (6) قال تزوج عقيل ابن أبي طالب فخرج علينا فقلنا بالرفاء والبنين (7) فقال مه (8) لا تقولوا ذلك، فإن النبي صلى الله عليه وسلم قد نهانا عن ذلك، وقال قولوا بارك الله فيك وبارك لك فيها (ومن طريق ثان) (9) عن الحسن أن عقيل بن أبي طالب تزوج امرأة من بني جشم فدخل عليه القوم فقالوا بالرفاء والبنين، فقال لا تفعلوا ذلك، قالوا فما نقول يا أبا يزيد؟ (10) قال قالوا بارك الله لكم وبارك عليكم إنا كذلك كنا نؤمر